admin
প্রকাশিত: 1:45 PM, December 26, 2020
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সদর দপ্তরের উদ্যোগে এবং হংকং রেডক্রস এর সহযোগিতায় ২০২০ সালে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫’শত পরিবারের মধ্যে খাদ্য ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কার্যকরি কমিটির সদস্য মো. মজির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান মো. নাজিম খাঁনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেডক্রিসেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দেশের অসহায় মানুষকে ত্রাণ দিয়ে সেবা করে যাচ্ছে। যে কোন দূর্যোগে রেডক্রিসেন্টের সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের বন্যার্তদের মাঝে খাদ্য ও হাইজিন পার্সেল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও যে কোন দূর্যোগ মোকাবেলায় এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সমাজের অন্যান্য সংগঠনকেও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেরদৌস চৌধুরী রুহেল, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য শোয়েব আহমদ, আজীবন সদস্য উকিল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক আব্দুস সালাম, জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান মিলন ও রাব্বি ইসলাম, আজীবন সদস্য মো. নমিজ উদ্দিন, ফয়েজুর রহমান, যুব সদস্য মোস্তফা আহমেদ, বিভাগীয় উপ প্রধান সুমেল চৌধুরী, লাবিব ইয়াসির, মাজহার, সুমিত, বিভাগীয় প্রধান রিনা, ফারজানা, সুমি, বদরুল প্রমুখ।
উল্লেখ, গত ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
S/H-(Sultana-3)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ