admin
প্রকাশিত: 2:17 PM, December 26, 2020
সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা লামাপাড়ায় মরণফাঁদ প্রোডাকশন গভীর নলকুপ স্থাপন বন্ধ ও ঘাসিটুলা পঞ্চায়েত কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা মসজিদের সামনে ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের দৃষ্টি আকর্ষণ বলেন, ঘাসিটুলা মরণফাঁদ গোরস্থানে প্রোডাকশন নলকূপ বসানোর প্রতিবাদ করায় এলাকার সাধারণ মানুষ সহ মুসল্লিদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার করা না হলে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে গোরস্থানের পবিত্রতা রক্ষা করতে হবে। অত্র এলাকায় বহিরাগতদের দ্বারা মোটর সাইকেল মহড়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে সমালোচনা করে বলেন, পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার দেওয়া পুলিশের দায়িত্ব। তা না করে ১০নং ওয়ার্ড কাউন্সিলরকে নিরাপত্তা দিতে ব্যস্ত পুলিশ। কিন্তু কিছু সংখ্যক পুলিশের কারনে আজ গোটা পুলিশের দুর্নাম, এব্যাপারে আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ঘাসিটুলা লামাপাড়া মসজিদের মোতাওয়াল্লী হাজী সাইদুর রহামন বুদুরি, বিশিষ্ট মরব্বী ফিরোজ মিয়া, অলিউর রহমান সাজন, জিলাল উদ্দিন, মঈন উদ্দিন, ইরান আলী, শাহজাহান আহমদ, হেলাল আহমদ, লোকমান আহমদ আসমিন, সাজন আহমদ সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ।
S/H-(Sultana-3)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ