admin
প্রকাশিত: 3:48 PM, December 26, 2020
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, এম.এ রকিব, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
সভায় বক্তারা মরণব্যাধি করোনা ভাইরাসের আক্রমাণ থেকে সিলেট বিভাগের অধিবাসীদের রক্ষা কল্পে সিলেটে সকল ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে করোনা পরীক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্যবিধি পালনে কঠোর ব্যবস্থা অবলম্বন, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্য বিধি পালন সুনিশ্চিত করার দাবী জানান।
বক্তারা সিলেট বিভাগের সকল স্বাস্থ্য কেন্দ্র ও জেলা হাসপাতাল সমূহে করোনা পরীক্ষাগার স্থাপন ও চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবী জানান।
সভায় কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আহত শ্রমিকদের রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসা প্রদান ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। সিলেট মহানগরীতে সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন সচল রাখার লক্ষ্যে আগামী ১০০ বছরের চাহিদা বিবেচনা নিয়ে সিলেট মহানগরীর বিদ্যুৎ বিতরণ লাইনের উন্নয়ন কল্পে একটি দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ এবং সিলেট মহানগরীর পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশে ৩টি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্র নির্মাণের দাবী জানান।
সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ লাইনের উন্নয়ন কল্পে সকল পুরাতন বিদ্যুৎ লাইন পরিবর্তন করে আধুনিক বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণের দাবী জানান।
সভায় সিলেটে তৈল শোধনাগার ও পরীক্ষা কেন্দ্র নির্মাণ, বর্তমান শুষ্ক মৌসুমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ শুরু করা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
S/H-(Sultana-3)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ