admin
প্রকাশিত: 4:45 PM, December 26, 2020
নিজস্ব প্রতিবেদক :
সিলেট প্রেসক্লাবের আয়োজনে ‘টিভি ক্যামেরা জার্নালিজম’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।আজ সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবি, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, কর্মশালার প্রশিক্ষক সিনিয়র ভিডিও জার্নালিস্ট বায়োজিদ পলিন ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী।
ইকবাল সিদ্দিকী বলেন, সাম্প্রতিককালে আমাদের দেশেও টেলিভিশন সাংবাদিকতার ব্যাপক প্রসার ঘটেছে। ফলে মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ ঘটনা সম্পর্কে অবহিত থাকছে। তবে রাজধানীতে পেশাগত দক্ষতা উন্নয়নের নানান সুযোগ-সুবিধা থাকলেও মফস্বলে এ সংক্রান্ত প্রশিক্ষণের সুযোগ একবারেই সীমিত। প্রশিক্ষণে আহরিত জ্ঞান প্রশিক্ষণার্থীদের পেশাগত মান উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন এনটিভির আনিস রহমান, সময় টেলিভিশনের দিগেন সিংহ ও নৌসাদ আহমেদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির গোপাল চন্দ্র বর্ধন, যমুনা টিভির নিরানন্দ পাল ও শাকিল আহমদ সোহাগ, এসএ টিভির শ্যামানন্দ দাশ, মাছরাঙা টিভির শুভ্র দাস, এটিএন নিউজের অনিল কুমার পাল, চ্যানেল এস’র মাহমুদুর রহমান মিলন, নিউজ টোয়েন্টিফোরের শফি আহমদ, ডিবিসি নিউজের মো. হাসান শিকদার সেলিম ও মোহনা টিভির মো. শামীম হোসেন শামী প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ