admin
প্রকাশিত: 2:46 PM, December 27, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর করেছে শ্রমিক। হামলাকারীরা হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিক। রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় হামলাকারীরা বিআরটিসির ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে কাউন্টার থেকে ল্যাপটপ ও সাড়ে ১২হাজার, ১টি আইফোন মোবাইল নিয়ে যায়। বিআরটিসি বাসের কাউন্টার ভাংচুর, লুটপাট করা হলেও বাস চলাচল অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে বিআরটিসি বাস কাউন্টারের কন্ট্রাকটার জুমেল আহমদ। তিনি জানান, দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রোডে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রবিবার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাংচুর চালানো হয়।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের দক্ষিণ সুরমা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিআরটিসি বাসের শ্রমিকরা জানান, হামলার নেতৃত্বদেন হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পলাশ আহমদ। এসময় পলাশের সাথে ছিলেন মানিক আহমদ, সবুজ মিয়া, মুক্তা আহমদ, কাশেম মিয়া, শ্রমিক নেতা রুনু মিয়া, আব্দুল মুহিম, মানিক মিয়া। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ