admin

প্রকাশিত: 5:26 PM, December 27, 2020

গোলাপগঞ্জে আ.লীগের দুই বিদ্রোহী, নৌকার পক্ষে ৩ জন

গোলাপগঞ্জে আ.লীগের দুই বিদ্রোহী, নৌকার পক্ষে ৩ জন

গোলাপগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ৬ জন। এই ৬ জনের নাম গত ৫ ডিসেম্বর কেন্দ্রে পাঠানো হয়। এরপর গত ২১ ও ২২ ডিসেম্বর এই ৬ প্রার্থী কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত কয়েকদিন থেকে পৌর এলাকাজুড়ে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মনোনয়নপ্রত্যাশী ৬ সম্ভাব্য প্রার্থীসহ পৌর এলাকার সকল ভোটার, কর্মী, সমর্থকদের মাঝে অপেক্ষার প্রহর গুণতে দেখা যায়।

অবশেষে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দেশের ৬৪টি পৌরসভার নৌকার মাঝিদের সঙ্গে গোলাপগঞ্জ পৌরসভার মাঝির নামও ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক নিয়ে এবার নির্বাচন করবেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। গতকাল রাতে রুহেল আহমদের নাম ঘোষণার পর পরই তাকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মী, ভোটার-সমর্থকেরা তার বাড়িতে ভীড় জমান।

নৌকার মাঝি মো. রুহেল আহমদ বলেন, ‘আমি আশাবাদী ছিলাম দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে। সে লক্ষ্যে আমি কাজ করে গেছি। ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে সকলের দোয়ায় জয়লাভ করব। দলীয় নেতা-কর্মীদের আমি ধন্যবাদ জানাই তারা আমাকে সবসময় সহযোগিতা করার জন্য।’এদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদকে নৌকার মাঝি ঘোষণা করার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান এবং পৌর আওয়ামী লীগের নেতা মাজেদ শরীফ চৌধুরী। আর বাকি দুইজন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ‘দল থেকে মনোনয়ন না পেলেও আমি বর্তমান মেয়র হিসেবে নির্বাচন করব, যেহেতু জনগণ আমাকে নির্বাচন করতে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। আর আমি আবারও মেয়র পদে নির্বাচন করে বিজয়ী হয়ে পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ব্যস্ততা যেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলুর নিত্যসঙ্গী। কখনও মোবাইলে কল দিয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় না। নির্বাচনের ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন। বক্তব্য নিতে এর আগে আরও একদিন সিলেট ভয়েস থেকে কল করা হলে সে সময়ও তিনি একই কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু বলেন, ‘দলের বাইরে গিয়ে আমি নির্বাচন করব না। আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। যেহেতু আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, তাই আমি নির্বাচন করব না।’ তার পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমি কখনও অমান্য করব না। আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। যেহেতু আমি মনোনয়ন পাইনি তাই মেয়র পদে নির্বাচন করব না। দলের পক্ষে কাজ করে যাব।’পৌর আওয়ামী লীগের নেতা মাজেদ শরীফ চৌধুরী বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এবং আমার বাবা প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর আদর্শে বলীয়ান হয়ে মেয়র প্রার্থী হওয়ার জন্য দলীয় ফোরামে মনোনয়ন চেয়েছিলাম। যেহেতু আমার সংগঠন আমাকে মনোনীত করেনি, তাই দলের কমান্ডের উর্ধ্বে গিয়ে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব নয়।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ