admin

প্রকাশিত: 6:17 PM, December 27, 2020

সিলেট প্রেসক্লাবে সনদ বিতরণী অনুষ্ঠানে দেবজিৎ সিংহ

সিলেট প্রেসক্লাবে সনদ বিতরণী অনুষ্ঠানে দেবজিৎ সিংহ

নিজস্ব প্রতিবেদক

দেশ ও জাতির সার্বিক কল্যাণে
সাংবাদিকদের অবদান অনস্বীকার্য

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেছেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। সাধারণ মানুষও এখন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি টিভি সাংবাদিকতার প্রতি নির্ভরশীল হয়ে উঠেছে। সর্বশেষ ঘটনা কিংবা খবরের জন্য টিভি চ্যানেলগুলোর উপর মানুষ নির্ভরশীল। তাই টিভি সাংবাদিকতার মান বৃদ্ধি অপরিহার্য। টিভি ক্যামেরা সাংবাদিকদের প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি সিলেট প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গতকাল রোববার বিকেলে সিলেট প্রেসক্লাবের আয়োজনে ‘টিভি ক্যামেরা জার্নালিজম’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট ভিডিও জার্নালিস্ট প্রবীর কুমার দাস। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান।
সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী অংশগ্রহণকারী ক্যামেরাপার্সনদের ধন্যবাদ জানিয়ে বলেন, পেশাগত উৎকর্ষ সাধনে আগামীতেও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ সিলেট প্রেসক্লাব অব্যাহত রাখবে। এছাড়া প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজেদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দক্ষতা বাড়ানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান তিনি ।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেটে কর্মরত টিভি চ্যানেলের ১৩ জন ক্যামেরাপার্সন অংশ নেন। তারা হচ্ছেন- এনটিভির আনিস রহমান, সময় টেলিভিশনের দিগেন সিংহ ও নৌসাদ আহমেদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির গোপাল চন্দ্র বর্ধন, যমুনা টিভির নিরানন্দ পাল ও শাকিল আহমদ সোহাগ, এসএ টিভির শ্যামানন্দ দাশ, মাছরাঙা টিভির শুভ্র দাস, এটিএন নিউজের অনিল কুমার পাল, চ্যানেল এস’র মাহমুদুর রহমান মিলন, নিউজ টোয়েন্টিফোরের শফি আহমদ, ডিবিসি নিউজের মো. হাসান শিকদার সেলিম ও মোহনা টিভির মো. শামীম হোসেন শামী।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ