admin
প্রকাশিত: 6:29 PM, December 27, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের প্রধান গেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা এসএমপি’র শাহপরাণ থানাপুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে এমসি কলেজের টিলাগড় (প্রধান) গেটের সামনে চলমান একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দুই যুবক। একপর্যায়ে তারা যাত্রীদের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে দ্রুত চলে যেতে উদ্যোত হয়। এসময় যাত্রীদের সন্দেহ হলে দুই ছিনতাইকারীকে ধাওয়া করলে তারা এমসি কলেজের ভেতরদিকে দৌঁড় দেয়।
এসময় ছিনতাইয়ের শিকার যাত্রীদের চিৎকারে এমসি কলেজের ভেতরে দায়িত্বে থাকা টহল দলের পুলিশ সদস্যরা ওই দুই ছিনতাইকারীকে আটক করে এবং টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয়।
আটক ছিনতাইকারী দুই যুবকের মধ্যে একজনের নাম ইমরান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের একজনের বাড়ি সিলেটের মেজরটিলায় এবং অপরজনের বাড়ি খাদিমনগরের তালেপাড়ায়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ