admin
প্রকাশিত: 7:09 PM, December 27, 2020
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে নঈম আলী (৪০) নামের এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামের হাজি মকবুল আলীর পুত্র। নিখোঁজের ২৪ ঘন্টার পেরিয়ে যাওয়ার পর এবং সকল আত্নীয়-স্বজনের বাসায় খোঁজখবর নেওয়া শেষেও তাঁর সন্ধান না পাওয়ায় এ ব্যাপারে আজ রোববার (২৭ ডিসেম্বর) শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ নঈম আলীর শ্যালক দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক নিজাম উদ্দিন টিপু।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ নঈম আলী প্রায় এক মাস পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে আসেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তিনি ডাক্তার দেখাতে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে তার নিজ গ্রাম কলুমা থেকে শিবগঞ্জস্থ স্ত্রীর বড় ভাইয়ের বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি তাঁর চিকিৎসা করান। গত শনিবার (২৬ ডিসেম্বর) তিনি তার ছেলেকে হাম-রুবেলার টিকা প্রদানের জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবগঞ্জস্থ একটি কেন্দ্রে যান। টিকা প্রদান শেষে তিনি শিবগঞ্জ বাজারে আসার পর স্ত্রী ও ছেলেকে বাসায় পাঠিয়ে দেন এবং তাদের বলেন যে, আমি কিছু বাজার করব, একটু পরে বাসায় ফিরছি।
এদিকে নিখোঁজের ঘটনায় প্রবাসীর পরিবারে চলছে কান্নার রোল। তার মা কতুবি বেগম ও স্ত্রী হাসনা হুমায়রা সীমা তাদের ছেলে ও স্বামীর নিখোঁজের ঘটনায় পাগলপ্রায়। তারা বারবার মুর্সা যাচ্ছেন। নঈম আলীর মা ও স্ত্রী তাদের স্বজনকে ফিরে পেতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।
প্রবাসী নিখোঁজের ঘটনায় শাহপারণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইতিমধ্যে তদন্তের সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন থানায় মেসেজ পাঠাবো এবং নিখোঁজ ব্যক্তি যদি ফিরে আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিজ্ঞপ্তি |
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ