editor

প্রকাশিত: 2:48 PM, December 28, 2020

করোনার কারণে বৃটেনে প্রায় ১০ মিলিয়ন লোকের স্বাস্থ্যসেবা প্রয়োজন

করোনার কারণে বৃটেনে প্রায় ১০ মিলিয়ন লোকের স্বাস্থ্যসেবা প্রয়োজন

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার পরও বছরের পর বছর ধরে এর প্রভাব অনুভূত হবে বলে শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞরা মনে করছেন।
বছরখানেক ধরে করোনা ভাইরাস সঙ্কটে নিমজ্জিত থাকার প্রত্যক্ষ প্রতিক্রিয়ার ফলে বৃটেনে ১.৫ মিলিয়ন শিশুসহ প্রায় ১০ মিলিয়ন লোককে নতুনভাবে বা অতিরিক্ত হিসেবে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত এশীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার ব্যাপক প্রভাব স্পষ্ট এবং এ সংখ্যা দ্রুত বাড়তে পারে।
বৃটেনের রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্টের প্রেসিডেন্ট ডা. অ্যাড্রিয়ান জেমস বলেছেন, এই রোগের সংমিশ্রণ এবং সামাজিক ও অর্থনৈতিক পরিণতি মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে। মহামারীটি অনেক দিন থাকার ফলে দীর্ঘকাল এর ক্ষতিকর প্রভাব অব্যাহত থাকবে।বৃটেনে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে এই ভবিষ্যদ্বাণীটি আসে এবং  মানসিক অসুস্থতা বিকাশের আগেই তা প্রতিরোধের পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বিদ্যমান পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেটি নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা  তাগিদ প্রদান করছেন।

ডা. জেমস বলছেন, করোনা সংকট দ্রুত সমাজদেহে  প্রবেশ করছে। এটি মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি সম্ভবত মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় আঘাত। অথচ মহামারী শুরু হওয়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ হ্রাস পেয়েছে। লোকেরা জিপি সার্জারি এবং হাসপাতাল থেকে দূরে রয়েছেন বা চিকিৎসা সুবিধা বঞ্চিত হয়েছেন।এনএইচএস ডিজিটাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মানসিক স্বাস্থ্য সেবার সাথে যোগাযোগের  সংখ্যা কখনও এতো বেশি হয়নি। কিছু কিছু হাসপাতালের ট্রাস্ট তাদের মানসিক স্বাস্থ্য ওয়ার্ডগুলি স্পষ্টতই চাপের মধ্যে রয়েছে বলে রিপোর্ট করেছে।
মানসিক স্বাস্থ্য কেন্দ্রের মডেলিং পূর্বাভাস দিয়েছে, করোনা ভাইরাস মহামারীর প্রত্যক্ষ ফলাফল হিসেবে ১০ মিলিয়ন লোককে নতুন বা অতিরিক্ত মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হবে। এর মধ্যে প্রায় ১.৩  মিলিয়ন মানুষ যাদের আগে মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না। তাদের মধ্য থেকে গুরুতর উদ্বেগের জন্য চিকিৎসা এবং মাঝারি থেকে গুরুতর অসুখের জন্য ১.৮ মিলিয়ন চিকিৎসার প্রয়োজন হবে বলে তারা আশংকা করছেন।
সামগ্রিক পরিসংখ্যানটিতে উদ্বেগ ও হতাশার ঝুঁকিতে থাকা দেড় মিলিয়ন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।  আইসোলেশন বা সামাজিক বিচ্ছিন্নতা, কোয়ারেন্টিনে পৃথকীকরণ, পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ফলে এদের মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে।  বিশেষত কালো, এশীয় এবং সংখ্যালঘু সম্প্রদায়, কেয়ার হোমস এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ব্যাপক প্রভাব স্পষ্ট এবং এ সংখ্যা দ্রুত বাড়তে পারে।

মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে লকডাউনের বিরুদ্ধে যুক্তি ব্যবহৃত হয়েছে। তবে জেমস বলেছেন, ভাইরাস নিয়ন্ত্রণে মানসিক স্বাস্থ্যের কারণগুলি উপেক্ষা করা উচিত নয়। সংক্রামিত হওয়ার আশঙ্কা বা দুর্বল প্রিয়জনরা অসুস্থ হয়ে পড়ার ভয় ছড়িয়ে মারাত্মক রোগে ভুগলে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি ভয়ংকর হতে পারে। প্রিয়জনকে হারানোর পরে প্রায়শই ব্যক্তিগতভাবে বিদায় জানাতে না পারায় জটিল শোকের প্রতিক্রিয়াগুলি অন্যতম ক্ষতির কারণ। কর্মসংস্থান, আবাসন এবং সামনের বিস্তৃত অর্থনৈতিক কষ্টের বিষয়ে অনিশ্চয়তার বোঝা এটিকে আরো বাড়িয়ে তুলবে।

জেমস বলেছেন, পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিক স্বাস্থ্য সেবাগুলি আরও সুন্দর করে সাজাতে হবে। উদাহরণ স্বরূপ, তরুণ কৃষ্ণাঙ্গ পুরুষেরা প্রাথমিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিতে প্রায়ই অনিচ্ছুক থাকে।  এসব সমস্যা স্থানীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

করোনায় মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব নিয়ে ইতিপূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করেছে। ডব্লিউএইচও বলছে, করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। গত জুন থেকে আগস্ট মাসে ৯৩টি দেশে পরিচালিত জরিপের উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সেপ্টেম্বর মাসে সতর্কতা জারি করে বলেছে, করোনা ভাইরাসের সংকটময় সময়ে মানসিক স্বাস্থ্য উপেক্ষা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের অন্তর্ভুক্ত ১৩০টি দেশের ৮৩ শতাংশ করোনা মহামারী বিষয়ক পরিকল্পনায় মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তুর্ভুক্ত করেছে। সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক পরিচালক দেভোরা কেসটেল ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে মানসিক স্বাস্থ্যখাতে অবিলম্বে তহবিল বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, এটি কোভিড-১৯ এর উপেক্ষিত দিক।করোনা ভাইরাস মহামারীর কারণে গত কয়েক মাসে আমাদের জীবনে যেসব নাটকীয় পরিবর্তন ঘটেছে, তাতে সর্বত্র মানসিক দুশ্চিন্তা অনেক বেড়ে গেছে। এক নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে, অভিভাবকরা বিশেষ করে তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট