editor
প্রকাশিত: 5:07 PM, September 16, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের এক উপজেলা ও ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) এসব পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচনী তফসিল চিঠিতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ।
সিলেট বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হবে। এছাড়া উপ নির্বাচনে বিভাগের ২১টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান বা সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনী ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে-সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন (১ নম্বর ওয়ার্ড সদস্য), বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের (চেয়ারম্যান), জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের (চেয়ারম্যান), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য)।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড সদস্য), জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড সদস্য), শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন (চেয়ারম্যান), মির্জাপুর ইউনিয়ন (চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য), কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য)।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), শাহজাহানপুর ইউনিয়নে (চেয়ারম্যান), বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), পুকড়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন (৬ নম্বর ওয়ার্ড সদস্য)।
একইদিন সবমিলিয়ে দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসি।
এদিকে সিলেট বিভাগের চার জেলার জেলা পরিষদে চেয়ারম্যান পদে একটি এবং তিনটি সদস্য পদে শূন্য আসনের বিপরীতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়ন দাখিল বুধবার (২৩ সেপ্টেম্বর)। মনোনয়ন বাছাই শনিবার (২৬ সেপ্টেম্বর) ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ অক্টোবর এবং নির্বাচন ২০ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগে জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিতব্য ওয়ার্ডগুলো হলো- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে, সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড, সুনামগঞ্জ জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ড এবং হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড।
গত ১৮ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ২৯ এপ্রিল রাতে মারা যান সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ইছন। হবিগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এছাড়া গত ২৭ জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সামসুজ্জামান আতিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়।
এদিকে ইসি কর্তৃক সিলেট বিভাগের চারটিসহ দেশের ১৬টি জেলায় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড সদস্য পদে, খুলনা জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে, রাজবাড়ী জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড, চাঁদপুর সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড, সাতক্ষিরা জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ড, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে, টাঙ্গাইল ১৫ এবং বরগুনা জেলা পরিষদে ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে