admin

প্রকাশিত: 2:29 PM, December 30, 2020

সিলেটে ধীরগতিতে আসছে বই এবার হচ্ছে না উৎসব

সিলেটে ধীরগতিতে আসছে বই এবার হচ্ছে না উৎসব

নিজস্ব প্রতিবেদক

পহেলা জানুয়ারি। শিক্ষার্থীদের জন্য উৎসবের দিন। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ার দিন। ২০১০ সাল থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি নতুন বইয়ের আনন্দে মেতে উঠতেন শিক্ষার্থীরা।তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার হচ্ছে না বই উৎসব। এতে দীর্ঘ একদশক পরে আনন্দ আর বন্ধুত্বের মিলনমেলার আয়োজনে ভাটা পড়লো। আর করোনাভাইরাসের কারণে এবার সিলেটে চাহিদার বিপরীতে বইও এসেছে কম।

তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে এবার বই ছাপাতে কিছুটা ধীরগতি হয়েছে। আর আমরা অন্যান্য বছর ফেব্রুয়ারিতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বইয়ের চাহিদা সংগ্রহ করি। এবার করোনার কারণে দীর্ঘদিন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সেজন্য চাহিদা সংগ্রহ করতেও একটু সময় লেগেছে। আর আমাদের চাহিদার অনুকূলে প্রতিনিয়ত বই আসছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের চাহিদা অনুযায়ী সকল বই এসেছে পৌঁছাবে। এছাড়া গতবছরের বইও সংরক্ষণ করা আছে। প্রয়োজনে এগুলোও কাজে লাগানো যাবে। কারণ বইয়ে এবার পরিবর্তন আসেনি। তাছাড়া সীমিত আকারের বই উৎসব কিভাবে হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনাও আসেনি সিলেটে।

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, প্রতিবারের ন্যায় এবারো চলতি বছরের ৩১ ডিসেম্বর নতুন বইয়ের উৎসব উদ্বোধন শেষে মাত্র ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই পর্যায়ক্রমে বিতরণ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। এভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই পর্যায়ক্রমে ১২ দিনে বই বিতরণ করা হবে।

এদিকে, সোমবার শিক্ষা অধিদপ্তরের চিঠিতে নতুন ১ জানুয়ারি প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না। চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।এতে আরও বলা হয়, ‘অন্যান্য বছরের মতো ১ জানুয়ারি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে, সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক মাস আগেই ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যবই পেতে তাদের শিক্ষার্থীদের সংখ্যানুপাতে বইয়ের চাহিদা জানায়। তবে করোনা পরিস্থিতির কারণে এবার চাহিদা অনুযায়ী পাঠ্যবই সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেয়াসম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে সিলেট জেলা শিক্ষা অফিস।জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলায় এবার মাধ্যমিক স্তরে মোট বইয়ের চাহিদা ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮, দাখিল স্তরে ৯২ হাজার ৯৫৯ আর এবতেদায়ী স্তরে ৫ লাখ ৮২ হাজার ৭৫৮। সবমিলিয়ে মোট বইয়ের চাহিদা ৫৯ লাখ ৭০ হাজার ৩৬৫ কপি। ইতোমধ্যে বই পৌঁছেছে মাত্র ১৫ লাখ ৭৩ হাজার ৪৬১ কপি।
আর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার প্রাক-প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৮৬ হাজার ৬২৬ কপি। এরমধ্যে বই পৌঁছেছে ২১ লাখ ৭০ হাজার ২৬ কপি। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এগুলো বিতরণ করার কথা হয়েছে।

এ প্রসঙ্গে সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, করোনা পরিস্থিতির কারণে নতুন বই চাহিদার তুলনায় কিছুটা সংকট রয়েছে। আমরা সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পুরাতন বই সংরক্ষণ করতে বলেছি। তবে পর্যায়ক্রমে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে বই পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এবার সীমিত আকারে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে নতুন পাঠ্যপুস্তক সংগ্রহ করতে নির্দেশনা দেয়া হয়েছে।সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে ২০২১ শিক্ষা বর্ষের নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হয়েছে। ১ জানুয়ারি অভিভাবকরা শিক্ষার্থীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই গ্রহণ করবেন।

 

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ