admin
প্রকাশিত: 3:03 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক
নগরের বন্দরবাজার-চৌহাট্টা সড়ক ও ফুটপাতকে ভাসমান ব্যবসায়ীমুক্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই সড়ক ও ফুটপাতকে দখলমুক্ত রাখতে এখানকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের লালদিঘীর পাড়ে খোলা মাঠে পুনর্বাসনের করা হয়ে সহস্রাধিক হকারকে। সিসিক ও এসএমপির এই উদ্যোগে সফলতাও মিলেছে। তবে সিসিক ও এসএমপির উদ্যোগের পর কৌশল পাল্টে এখনও এই সড়ক ও ফুটপাতে রয়েছে গেছেন কিছু সংখ্যক হকার।
গতকাল বুধবার বন্দরবাজার-চৌহাট্টা সড়ক ঘুরে দেখা গেছে, আগের মতো ফুটপাত ও সড়ক দখল করে হকারদের ভিড় নেই। ফুটপাত অনেকটাই ফাঁকা। আগে ফুটপাত ছাপিয়ে সড়কেরও অর্ধেকটা জুড়ে ছিলেন ভাসমান ব্যবসায়ীরা। এদের কেউ কেউ ঠেলা-ভ্যান নিয়ে সড়কে ব্যবসা করতেন আবার কেউ কেউ ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করতেন।
নগরের জিন্দাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, হাতে করে মোজা, টুপিসহ শীতকালীন পেষাক বিক্রি করছেন এক ব্যক্তি। একটি দূরে আরেকজন দাঁড়িয়ে টাওয়াল বিক্রি করতে দেখা যায়। এই সড়কে পুলিশ বা সিটি করপোরেশনের কোনো টিমকে দেখলেই দৌড়ে পার্শ্ববর্তী গলি বা মার্কেটে ঢুকে পড়ছেন তারা। আবার পুলিশ চলে গেলেই চলে আসছেন সড়কে।
নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, একটি টেম্পুতে বসে বসে আছেন কয়েকজন পুলিশ সদস্য। তাদেরকে সামান্য দূরেই ফুটপাতে দাঁড়িয়ে গামছা টাওয়াল বিক্রি করছেন এক ব্যক্তি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা পেটের দায়ে পুলিশ ও সিটি করপোরেশেনর দৌড়ানি খেয়েও এখানে ব্যবসা করতে আসি। লালদিঘীর পাড়ের মাঠে জায়গা পাননি বলে জানান এই ব্যক্তি।
সংশ্লিষ্টরা বলছেন, সিসিক ও পুলিশের অভিযানের পাশাপাশি সড়ক হকারমুক্ত রাখতে নগরবাসীকেও সচেতন হতে হবে। সড়ক ও ফুটপাত থেকে পণ্য কিনে নেওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। ভিন্ন কৌশলে সড়ক ও ফুটপাতে হকারদের ব্যবসা চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই সড়ক নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এই সড়ক ও পার্শ্ববর্তী ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না। ইতোমধ্যে এই সড়কের সব হকারদেরই সরিয়ে লালদিঘীর পাড়ের মাঠে নিয়ে যাওয়া হয়েছে। দুই একজন এখন কৌশল পাল্টে ব্যবসা করার চেষ্টা করলে তাদেরও সরিয়ে দেওয়া হবে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, বন্দরবাজার-চৌহাট্টা সড়ক এখন অনেকটাই হকারমুক্ত। এই সড়কে সার্বক্ষণিক পুলিশ নজরদারিতে রয়েছে। কাউকেই সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ