admin

প্রকাশিত: 3:06 PM, December 31, 2020

রোগিদের মধ্যে চেক বিতরণকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা সফল হয়েছি

রোগিদের মধ্যে চেক বিতরণকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা সফল হয়েছি

 নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারেন সে জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছি। বাংলাদেশে বিশ্বের তুলনায় রোগী ও মৃতের সংখ্যা কম। কোভিট-১৯ এর কারণে বিশ্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে এর নিরসনে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এটা একা কারো পক্ষে কাটিয়ে উঠা সম্ভব নয়। সরকার এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় সচেতনা বৃদ্ধির মাধ্যমে এর মোকাবেলা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজে সুস্থ্য থাকতে হবে এবং অন্যান্যদেরকেও সুস্থ রাখতে হবে।
তিনি আরো বলেন, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য বিভিন্ন সেবার ব্যবস্থা করা হয়েছে। সেবার মান বাড়ানোসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আর্থিক সহায়তা কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই টাকার সদ্ব্যবহারের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা চিকিৎসা গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি প্রসঙ্গ ক্রমে বলেন, আগামী ১ জানুয়ারি হতে লন্ডন থেকে যারা সিলেটে আসবেন-তাদেরকে অবশ্যই সরকারের সিদ্ধান্ত মানতে হবে। আগত প্রবাসীদের অবশ্যই নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি বলেন সরকার মানুষের অন্ন,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে বদ্ধ পরিকর। এ জন্যে নিরলসভাবে কাজ করছে। দেশে আর কেউ গৃহহীন থাকবে না। সবাইকে আশ্রয় এবং ঘর নির্মাণ করে আবাসনের ব্যবস্থা করা হবে।
তিনি গতকাল বুধবার সিলেটের জেলা প্রশাকের হল রুমে- জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ২০২০ অর্থ বছরের ১ম কিস্তিতে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে সিলেটের ১৩৪জন রোগীর মধ্যে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোঃ রফিকুল হক,সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফিল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রীর ভগ্নিপতি ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রোভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামের কৃতী সন্তান ড. অধ্যাপক আতফুল হাই শিবলীর রুহের মাগফেরাত কামনা ও দূরারোগ্যদের আরোগ্য কামনা এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ