admin
প্রকাশিত: 4:29 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ৩১ ডিসেম্বর। আগামীকাল ১ জানুয়ারি থেকে সিলেট নগরীর বন্দরবাজার-চৌহাট্টা সড়কে বন্ধ হচ্ছে রিকশাসহ কয়েক ধরনের যানবাহন চলাচল। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারকে যানজটমুক্ত করা ও এ রাস্তায় নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচলের সুবিধার্থে রিকশা বন্ধের উদ্যোগে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।
তবে এতে বেঁকে বসেছেন রিকশাচালক ও মালিকরা। সিসিকের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত ২৮ ডিসেম্বর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রিকশাচালক ও মালিকরা। আর আজ বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করেছেন তারা।
আজ দুপুর ১২টায় নগরীর জিতু মিয়ার পয়েন্টে রিকশাচালক ও মালিকরা সিসিকের এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা বলেন, সিলেট সিটি কর্তৃপক্ষ বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় রিকশা মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ছুয়ে যাওয়া কোর্ট পয়েন্ট-চৌহাট্টা-আম্বরখানা সড়কটি যানজটমুক্ত ও দৃষ্টিনন্দন করতে নানা উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশ। এরই ধারাবাহিকতায় এ সড়কের মধ্যখানে ডিভাইডার দিয়ে সেখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতার কারুকাজ করা গ্রিল। পাশাপাশি ডিভাইডারে লাগানো হচ্ছে গাঁদা ফুল।
এর আগে দুপাশের বৈদ্যুতিক খুঁটি সরিয়ে খুঁটি ও তারের জঞ্জালবিহীন করা হয়েছে সড়কটিকে। শুধু ডিভাইরাডারে খুঁটি রাখা হয়েছে ইমার্জেন্সি বিদ্যুৎ লাইনের জন্য। বৈদ্যুতিক তারসহ বাকি সব কেবল লাইন নেয়া হয়েছে মাটির নিচ দিয়ে। তাই দিন যতই যাচ্ছে সড়কটির সৌন্দর্য বাড়ছে এবং আকর্ষিত করছে এ সড়কে চলাচালকারী জনসাধারণ এবং নগরবাসীকে।
এদিকে সড়কটিকে ব্যতিক্রমী করার উদ্যোগ হিসেবে বন্ধ করা হচ্ছে রিকশাসহ কয়েকটি গাড়ির চলাচল। আগামী বছরের প্রথম দিন- অর্থাৎ ১ জানুয়ারি থেকে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত রিকশা, ঠেলা, ভ্যান গাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করছে সিসিক।
সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে ইতোমধ্যে একাধিক দিন নগরীতে মাইকিং করা হয়েছে এবং গত সপ্তাহে এ সড়কে নিষেধাজ্ঞার সাইনবোর্ডও গেড়ে দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে বেঁকে বসেছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-১৬৬৯-এর অন্তর্ভুক্ত নগরীর রিকশাচালক ও মালিকরা। তারা সিদ্ধান্তের প্রতিবাদে চালিয়ে যাচ্ছেন আন্দোলন। সিসিক এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে নগরীর রিকশাচালক ও মালিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ