admin

প্রকাশিত: 5:28 PM, December 31, 2020

সিলেটের ৫৮ মাসের ভাড়া পরিশোধ করছে না পিজাহাট ও কেএফসি, থানায় জিডি

সিলেটের ৫৮ মাসের ভাড়া পরিশোধ করছে না পিজাহাট ও কেএফসি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জিন্দাবাজারের বড় ভুইয়া সিদ্দিক প্লাজাস্থ পিজাহাট ও কেএফসি কর্তৃপক্ষ ৫৮ মাসে বকেয়া ভাড়া পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার পজিশনের সত্বাধিকারী ডা. মো. রাহিদ নজরুল ইসলাম। মালিকের নিযুক্ত কেয়ারটেকার নাসিম আহমদ ভাড়া খুঁজতে গেলে পিজাহাট ও কেএফসির সিলেট আউটলেটের সংশ্লিষ্ট ব্যবস্থাপক তাকে পুলিশের ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে নাসিম আহমদ গত ২৭ শে ডিসেম্বর সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ওই জিডিতে তিনি অভিযোগ করেন- জিন্দাবাজারস্থ ‘বড় ভুঁইয়া সিদ্দিক প্লাজার’ ৬০ ভাগ অংশের সত্বাধিকারী হচ্ছেন ডা. মো. রাহিদ নজরুল ইসলাম। গত ২০১৩ সালের ২৬ শে ফ্রেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের পক্ষে ডিরেক্টর আতিকুর রহমান ভবনের পজিশনের মালিকের কাছ থেকে ওই ৫৮৫০ বর্গফুট স্পেস মাসিক ৪ লক্ষ ১৯ হাজার টাকা মাসিক ভাড়া সাব্যস্তক্রমে ১০ বছরের জন্য ভাড়া নেন। এরপর থেকে ওই কোম্পানী ভাড়া করা পজিশনে পিজাহাট ও কেএফসির আউটলেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জিডিতে তিনি উল্লেখ করেন- ‘রহস্যজনক কারনে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ট্রান্সকম পুড লি. কর্তৃপক্ষ ৫৮ মাসের ভাড়া বাবদ ২ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করছে না। বকেয়া ওই বিশাল অঙ্কের ভাড়া পরিশোধের জন্য আইনজীবি সহ ভবনের পজিশনের মালিক কর্তৃপক্ষের পক্ষে ওই কোম্পানীকে চিঠি, নোটিশ, লিগ্যান নোটিশ ও মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রেরন করা হয়। এরপরও তারা দীর্ঘ দিন ধরে ভাড়া পরিশোধ করছে না। এই অবস্থায় ইতিমধ্যে মালিকপক্ষ সিলেটের বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে পত্র প্রেরন করেছেন। গত ৯ ডিসেম্বর বকেয়া ভাড়া পরিশোধের জন্য গ্রুপের পরিচালক বরাবর নোটিশ প্রদান করা হয়েছে।
জিডিতে নাসিম হোসাইন উল্লেখ করেন- ‘গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তিনি বকেয়া ভাড়ার জন্য তাগাদা দিতে পিজাহাট ও কেএফসির সিলেটের ব্যবস্থাপকের কাছে গেলে তাকে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করা হয়েছে। এ সময় শাখা ব্যবস্থাপক হুমকি দিয়ে বলেন- ব্যবসা মন্দা যাচ্ছে, ভাড়ার টাকা পরিশোধ করতে পারবেন না। পরবর্তীতে ভাড়া খুজতে গেলে আমাকে আটকে পুলিশের ধরিয়ে দিবেন বলে হুমকি দেন।’
এদিকে- ২০১৯ সালের ২৬ শে সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে এ সংক্রান্ত অভিযোগ দিয়েছিলেন ভবনের ওই অংশের পজিশনের সত্বাধিকারী ডা. মো. রাহিদ নজরুল ইসলাম। ওই অভিযোগে তিনি দাবি করেন- ‘পিজাহাট ও কেএফসি ভাড়ার টাকা না দেওয়ায় বিভিন্ন ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি। মাসিক ভাড়ার টাকা পরিশোধ না করায় পিজাহাট ও কেএফসি ডিফলন্ডার ভাড়াটিয়া হিসেবে বিবেচিত হয়েছে। তিনি বিভাগীয় কমিশনারের কাছে ভাড়া পরিশোধের ব্যবস্থা করে দিতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ