editor
প্রকাশিত: 5:35 PM, September 16, 2020
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহান (২২) মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সুরিকোনা গ্রামের আবদুল হামিদের ছেলে। এর আগে গত বুধবার কিশোরীর আত্মীয় স্বজনের সহযোগিতায় ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের দরখা গ্রামের আবদুল মুতলিবের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মান্দা গ্রামের ভিকটিমের পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো অভিযুক্ত শাহান। কাজের সুবাধে ওই কিশোরীর সাথে পরিচয় হলে তাকে সিলেটে আসার প্রস্তাব দেয়। গত রোববার মেয়েটি সিলেটে এসে শাহানের নানার বাড়িতে উঠে। ওই রাতের পর থেকে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে শাহান তাকে ধর্ষণ করে আসছে বলে জানায় সে। গত মঙ্গলবার কিশোরীর আত্মীয় স্বজন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। এঘটনায় কিশোরী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছে। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে