admin
প্রকাশিত: 6:52 PM, December 31, 2020
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলার বৃহৎ হাওর মুক্তারপুর। তার বুক চিড়ে প্রবাহমান সিঞ্জুরা নদী, অন্যপাশে আনন্দ খাল। হাওর-খাল আর নদী বেষ্টিত হওয়ায় উপজেলার বিচ্ছিন্ন হয়ে রয়েছে একটি গ্রাম বল্লভপুর। এই গ্রামে যাতায়াতের নেই কোনো রাস্তা। শুকনো মৌসুমে হাওর ও ক্ষেতের আলপথ দিয়ে হেঁটে এবং বর্ষায় নৌকায় চড়ে গ্রামের জনগনকে হাট-বাজারে যেতে হয়। রাস্তা না থাকায় বর্ষায় নাও আর গ্রীষ্মে চলতে হয় পায়। যোগাযোগ ব্যবস্থা না থাকায় বর্ষা কালে বিচ্ছিন্ন একটি দ্বীপের রূপ নেয় এই গ্রামটি।
সড়জমিনে এই গ্রামে গিয়ে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সীমান্তর্তী উন্নয়ন বঞ্চিত বল্লভপুর
গ্রামে নেই কোনো স্বাস্থ্যসেবাকেন্দ্র বা স্যাটেলাইট ক্লিনিক। এমনকি স্বাস্থ্য বিভাগের কর্মীদেরও এ গ্রামে যাতায়াত নেই। ফলে রোগবালাই হলে হাতুড়ে ডাক্তার আর ওঝা-বদ্যির ঝাড়ফুঁকের ওপর নির্ভর করে থাকতে হয় এই গ্রামের সাধারণ মানুষদের। কেউ গুরুতর অসুস্থ হলে চিকিৎসাসেবাও কষ্টসাধ্য থাকায় বিনা চিকিৎসায়ও মারা যাচ্ছেন অনেকেই। গ্রামে সরকারি প্রতিষ্ঠান বলতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। তাও নিয়মিত শিক্ষক উপস্থিত না হওয়ায় প্রায়ই বন্ধ থাকে পাঠদান। ২৫০টি পরিবারের দুই সহস্রাধিক মানুষের বল্লভপুর গ্রামে বর্ষায় চরম দুর্ভোগে পড়তে হয় দরিদ্র জনগোষ্ঠীকে। আবার গ্রীষ্মে রাস্তার অভাবে হেঁটে ৩ কিলোমিটার পাড়ি দিয়ে সবচেয়ে কাছের বাজার হাজীপুরে আসতে হয়। বিচ্ছিন্ন দ্বীপের রূপ নেয়া বল্লভপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় বর্ষায় ফসলি জমিসহ অনেকের বাড়ি-ঘরও প্লাবিত হয়। নৌকা নিয়ে ঢেউ ভেঙ্গে হাওর-নদি পাড়ি দিতেও তখন ভয় হয় অনেকের। তাই অনেকেই গ্রামটিকে ‘বিচ্ছিন্ন দ্বীপ’ বলে আখ্যায়িত করে থাকেন সেখানকার লোকজন। শত বছর পূর্বে মৎস্যজীবিদের কেন্দ্র করে এই গ্রাম গড়ে উঠলেও স্বাধীনতার পর থেকে এই গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরে যে উদ্যোগ নিয়েছেন, গ্রামে বসে মিলবে শহরের সেবা তাও জানা নেই গ্রামের কারো। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কেও নেই তাদের তেমন কোন ধারণা। ওসমানীনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায় ঘোষনা করলেও এখনো অন্ধকারে থাকতে হয় বল্লভপুরের মানুষদের। উন্নয়ন বঞ্চিত থাকায় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের অনেকেই। নাম প্রকাশ না শর্তে গ্রামের একাধিক জনসাধারণ জানান, ভোটের সময় পানির মধ্যে কাধা মাড়িয়ে অনেকেই আসেন ভোট দিবো বলে। তখন অনেকেই গ্রামে বসে মিটিং করেন, গ্রামের উন্নয়নের জন্য। কিন্তু ভোট শেষ হলে তাদের আর পাওয়া যায় না।
এ ব্যপারে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ গেদাই বলেন, বল্লভপুর গ্রামের বেশির ভাগ মানুষ হত-দরিদ্র। সব সময়ই এ গ্রামটি উন্নয়ন বঞ্চিত। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য তাদের জীবন-যাত্রার মান উন্নয়নে উদ্যোগী হয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, ‘সম্প্রতি বল্লভপুর এলাকা পরিদর্শন করেছি। এত বড় একটি হাওর পানি উন্নয়ন বোর্ডের আওতায় না আসায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ ব্যাপারে একটি মেগা প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানো হবে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়ে বল্লভপুর গ্রামে কোনো উন্নয়ন হয়নি। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেছি। শিগ্রই এই গ্রামের উন্নয়নে কাজ শুরু হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ