editor
প্রকাশিত: 9:53 PM, January 1, 2021
অনলাইন ডেস্ক:
রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট ডিলিট করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন? নতুন বছরের আগের রাতেই রহস্যজনকভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট ডিলিট করলেন তিনি। ইনস্টাগ্রাম. টুইটার থেকে ফেসবুক, কোথাও দীপিকার কোনও পোস্ট আর নেই। তবে প্রোফাইলগুলি বর্তমান রয়েছে। কিন্তু কেন এমন করলেন তারকা? এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া। ২০২০ সাল বলিউডের একেবারেই ভাল যায়নি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক যোগ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। এতে নাম জড়িয়েছে দীপিকারও। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে গিয়ে হাজিরা দিতে হয়েছে বলিউডের ‘মস্তানি’কে।তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের গতিবিধি কমিয়ে দিয়েছিলেন দীপিকা।এমনকী সংবাদমাধ্যমের কর্মীদের দেখলে অভিবাদনটুকুও আর করেন না। কিন্তু ৩১ ডিসেম্বরের রাতে আচমকা তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পোস্ট সরিয়ে ফেলা হয়েছে। কেন এমনটা হয়েছে? তার কিছু কারণ খুঁজে বের করেছেন নেটিজেনদের একাংশ।
একদল বলছেন দীপিকার অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই হ্যাকারদের উপদ্রবে তিতিবিরক্ত তারকারা। প্রথমে উর্মিলা মাতন্ডকর, পরে বিক্রান্ত মেসি, ফারহা খানের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাক হয়েছিল সুস্মিতা সেনের মেয়ে রেনের অ্যাকাউন্টও। অবশ্য আরেক পক্ষের দাবি, এটি নায়িকার নতুন কোনও প্রচারের কৌশল। কিছুদিন আগেই এমন কাণ্ড ঘটিয়েছেন অনিল কাপুর ও এবং অনুরাগ। নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘একে ভার্সাস একে’র প্রচারের জন্য টুইটারে একে অন্যকে চূড়ান্ত অপমান করেছিলেন। তেমনই কৌশল অবলম্বন করছেন দীপিকা। নতুন বছরেই হয়তো নতুন প্রজেক্ট ঘোষণা করবেন। আপাতত স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন দীপিকা।
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
2 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
7 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা