admin
প্রকাশিত: 2:48 PM, January 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নতুন স্টেশনে অগ্নি নির্বাপনের লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের লক্ষ্যে গত শনিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে পত্র প্রেরণ করেছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পত্রটির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী বরাবরেও প্রেরণ করা হয়েছে।
চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব কর্তৃক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, সিলেট শহর দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং শহরের জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অনেকগুলো সুউচ্চ ভবন ও মার্কেট সিলেট শহরে গড়ে উঠেছে। কিন্তু সে তুলনায় ফায়ার সার্ভিসের কার্যক্ষমতা এখনো বৃদ্ধি পায়নি।
উল্লেখ্য যে, সম্প্রতি কুমারগাঁও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শংকা সৃষ্টি হয়। প্রায় তিনদিন সিলেটে বিদ্যুৎ ছিলনা। এসময় প্রায় ভূতুড়ে নগরীতে পরিণত হয় সিলেট। ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি থাকলে সে ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হত। তাছাড়া সিলেট অধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরী হিসেবে এখানে সুউচ্চ হোটেল-মোটেলের সংখ্যা তুলনামুলক বেশী এবং এসব হোটেল-মোটেলে প্রচুর পর্যটকগণ অবস্থান করেন। সেদিক বিবেচনায় ঢাকা এবং চট্টগ্রামের তুলনায় সিলেটের ফায়ার সার্ভিসের কার্যক্ষমতা অত্যন্ত সীমিত।
তাই সিলেটের জনগণ, পর্যটক ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে সিলেটের দক্ষিণ সুরমায় নির্মিত নতুন ফায়ার সার্ভিস স্টেশনে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের জন্য সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
7 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
2 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার
5 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই