admin

প্রকাশিত: 3:57 PM, January 3, 2021

টক-মিষ্টি স্বাদে ‘সিলেটি কমলা

টক-মিষ্টি স্বাদে ‘সিলেটি কমলা

নিজস্ব প্রতিবেদক
প্রায় এক বছর অপেক্ষার পর বাজারে এসেছে ‘সিলেটি কমলা’। টক-মিষ্টি স্বাদের মৌসুমী এ ফলের খোসা ছেঁড়ার পর অপূর্ব ঘ্রাণ সতেজ করে তোলে হৃদয়। টাটকা ফলের ঘ্রাণে ভিড় করেন ফলপ্রেমী ক্রেতারা। কারো কারো ক্ষেত্রে এ ঘ্রাণেই ফিরে আসে শৈশবের স্মৃতি। এ মৌসুমী ফলের নানা ওষুধিগুণ রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
শ্রীমঙ্গল উপজেলার ক্লাসিক ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী আব্দুস সালাম বলেন, এই শীতে সিলেটি কমলার চাহিদা খুব বেশি। আমার দোকানের অনেক ক্রেতাই এসময় এসে সিলেটি কমলার কথা জিজ্ঞেস করেন। অন্য কমলার চেয়ে এটার চাহিদা তুলনামূলক বেশি। এটা স্বাদের দিক থেকে টক-মিষ্টি। দারুণ লাগে খেতে।
তিনি বলেন, বাজারে এ কমলা প্রায় জানুয়ারি থেকে মার্চের শেষ কিংবা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত থাকবে। তারপর আবার এক বছরের অপেক্ষা। আমার কাছে আরেক জাতের কমলা আছে, আমরা আঞ্চলিক ভাষায় চোষা কমলা বলি। এটার চেয়ে সিলেটি কমলার বেশি সুস্বাদু। প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা।
সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের এ কমলা বাংলাদেশে প্রবেশ করে বলে একে বলা হয় সিলেটি কমলা। সিলেটি কমলা মানে সিলেটের জমিতে চাষবাদ করা কমলা নয় বলে জানান এ বিক্রেতা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি, সিলেটি কমলা নামে অধিক পরিচিত এ কমলার ‘দার্জিলিং কমলা’। বাজারে এ কমলার চাহিদা বেশি এবং খেতেও সুস্বাদু।
তিনি বলেন, গবেষণার মাধ্যমে আমরা চেষ্টা করে দেখেছি যে, দার্জিলিংয়ের সেই কমলা আমাদের দেশেও চাষাবাদ করা সম্ভব। আমাদের ইচ্ছে সিলেটের এ কমলা যেন আমরা মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় চাষ করতে পারি। এ পর্যায়ে আমরা শ্রীমঙ্গল উপজেলায় নোয়াগাঁও, বিষামণি-সহ অন্য এলাকায় প্রায় ১৬টি বাগান করেছি।
কমলা কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্থানীয় কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছি। যেমন— একটি পরামর্শ হলো, কৃষকরা যেন কমলার ফলন আগাম বিক্রি না করে। দেখা যায়, কমলাগুলো পরিপূর্ণভাবে না পাকতেই আধাপাকা কমলাগুলো বিক্রি করে দেয়। এতে তারা ক্ষতির সম্মুখীন হয়। তাই আমরা কমলা চাষিদের নানা ধরনের সহযোগিতা করে যাচ্ছি।
আবহাওয়া এবং মাটির ওপর নির্ভর করে সব ধরনের ফল। দার্জিলিং কমলা শীতকালীন ফল। এ কমলার বৈশিষ্ট্য হলো পাহাড়ি এলাকায় এটি উৎপন্ন হয়। মাটিতে পিএইচ এর মাত্রা কম অর্থাৎ সাড়ে ৫ বা ৬ থাকতে হবে। তাহলে লেবু জাতীয় ফলের ফলন ভালো হয়। ভারতের দার্জিলিং শহরের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো— উপযোগী, পাহাড়ি এলাকা এবং মাটির চমৎকার গুণাগুণ। এজন্য তারা কমলা জাতীয় ফল উৎপাদনে অনেক এগিয়ে আছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ