admin
প্রকাশিত: 4:29 PM, January 3, 2021
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউপি’র দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামে মাওলানা আনজব আলী (রঃ) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীঘিরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ অতিথি বৃন্দ। নব-নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর শাহ তাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা আল মাহমুদ সাবিলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ফারুক আহমদ, সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম মামুন উদ্দিন, স্থানীয় ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সড়কের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, ইউপি জাপার সভাপতি ওলিউর রহমান দলপতি, ব্যবসায়ী আজমল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা রাসেল, ইউপি সদস্য মুন্সি আবুল হোসেন। এছাড়াও যুব নেতা কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াছ উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায় দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামের মরহুম আব্দুল মতিনের পুত্র পীর শাহ তাজিম উদ্দিনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তয়ন করতে গত বছরের ২ অক্টোবর তার নিজ বাড়ির একটি পাকা ভবনে এই মাদ্রাসার যাত্রা শুরু করেন। এতে ৫জন শিক্ষক নিয়োগ সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হিফজ শাখায় ভর্তি হয়েছেন। এই শুভ যাত্রার মাত্র ৩ মাস যেতে না যেতে তার নিজ উদ্যোগ ও অর্থায়নে বাড়ির পাশের একটি জমিতে হাফিজিয়া মাদ্রাসার ভবনের শুভ কাজ শুরু করেছেন। সভায় অতিথি বৃন্দ সহ এলাকার সর্বস্থরের মানুষ তার এমন উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ