admin
প্রকাশিত: 5:31 PM, January 3, 2021
সোনালী ফসল দেশব্যাপী ছড়িয়ে দিতে
ব্যাংক কর্মকর্তারা কাজ করছেন
সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান বলেন, সোনালী ব্যাংকের সোনালী ফসল দেশব্যাপী ছড়িয়ে দিতে ব্যাংক কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের সঠিক দায়িত্ব ও পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য অর্জন করে দিন দিন ব্যাংকের সুনাম বহির্বিশে^ ছড়িয়ে পড়ছে। এ সুনাম ধরে রেখে সকলকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
তিনি গত ২ জানুয়ারী শনিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার দি প্যালেস লাক্সারি রিসোর্ট-এ সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেট এর নিয়ন্ত্রণাধীন সকল অঞ্চল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানগণের অংশগ্রহণে এক ব্যবসা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভার শুরুতে ২০২০ সালে ব্যাংকিং সেক্টরে পরিচালন মুনাফায় শীর্ষস্থান অর্জন করায় সিইও এন্ড এমডি-কে সকল অঞ্চল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানগণের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেট এর জেনারেল ম্যানেজার (ইনচর্জ) বাবুল মোঃ আলম। সোনালী ব্যাংক মুনাফায় শীর্ষস্থান অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়।
প্রধান অতিথি সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান আরো বলেন, ২০২০ সালে সোনালী ব্যাংক লিমিটেডের স্লোগান ছিল ‘দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা যাবো সবার শীর্ষে’। আমাদের স্লোগান বাস্তবায়িত হয়েছে। মুজিব বর্ষে এই সাফল্য অর্জন করায় তিনি সকল নির্বাহীসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সাফল্য ধরে রাখতে ২০২১ সালের ডে-ওয়ান থেকে মোটিভেটেড হয়ে সকলকে কাজ করার আহবান জানান।
ব্যবসা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় সিলেটের সকল অঞ্চল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ