admin

প্রকাশিত: 6:20 PM, January 3, 2021

ওসমানীনগরে ৫৭৩ কোটি টাকার কাজের উদ্বোধন

ওসমানীনগরে ৫৭৩ কোটি টাকার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ওসমানীনগরে ৫৭৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। আজ সকালে সাদীপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী পূর্বতাজপুর গ্রামে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, ‘হবিগঞ্জ বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয়তীরের প্রতিরক্ষা’ শীর্ষক প্রকল্পের আওতায় ওসমানীনগরের তাজপুরসহ হবিগঞ্জ জেলাধীন কুশিয়ারা ও অন্যান্য নদীতে ড্রেজিং, খনন, ভাঙনরোধে ব্লক স্থাপন, বৃক্ষরোপন ও ওয়াকওয়ে স্থাপন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২২টি প্যাকেজে ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে ২৫ কোটি টাকা ব্যয় এই প্রকল্পের আওতায় কুশিয়ারা নদীর ডান তীর সংরক্ষণের কাজ শুরু করা হচ্ছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান নেশনটেক কমিউনিকেশন লিমিটেড। শুরু হওয়া কাজের মাধ্যমে বিগত প্রায় অর্ধশত বছর ধরে দফায় দফায় নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারানো ওসমানীনগরের তাজপুর গ্রামবাসী নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।

পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদারের সভাপতিত্বে এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমদ শোভনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোকাব্বির খান, পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও প্রবাসী গোলাম কিবরিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, শাহ ইসমাইল আলী ফারুক ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ