admin
প্রকাশিত: 6:45 PM, January 3, 2021
নিজস্ব প্রতিবেদক
মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পর্যটক নগরী সিলেটে বড় পরিসরে উদ্বোধন করা হয়েছে স্যাপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বুকস্। আজ বিকেল ৪টায় রাজা ম্যানশনের নীচ তলায় ৩ ও ৪নং দোকান কোঠায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক ও রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান। এসময় ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন, স্যাপিয়েন্স গ্রুপের চেয়ারম্যান ডা. রেজওয়ানুল ইসলাম বাবু।
স্যাপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বকস এর সত্ত্বাধিকারী জাহিদ মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজা ম্যানশন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লিটন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য মুহাম্মদ আব্দুস সোবহান, রাজা ম্যানশন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর হোসেন রহিম, উপদেষ্টা গোলজার আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, জাসাস সিলেট জেলার সহ সভাপতি রাসেল আহমদ, প্রতিষ্ঠানের মার্কেটিং ও সেলস এর প্রধান জিয়াউর রহমান জিয়া, আমেরিকান প্রবাসী সফটওয়্যার আর্কিটেক্ট ফেডারেল এক্সপ্রেক্স ইউএস এর শাহজাহান সিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষকে জ্ঞান দান করে। বই মানুষের মনের খোরাক যোগায়। আবার বই পড়ে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিষ্টার পুলিশ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় বড় কর্মকর্তা হিসেবে নিজের সুনাম কুড়িয়ে যাচ্ছেন। আমরা স্যাপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বুকস এর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
এসময় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জাহিদ মাসুম বলেন, স্যাপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বুকস সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বই ও অন্যান্য সামগ্রী সরবরাহক হিসেবে কাজ করবে। স্যাপিয়েন্স গ্রুপের চেয়ারম্যান ডা. রেজওয়ানুল ইসলাম (বাবু) এর স্বপ্ন বাস্তবায়নের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে স্যাপিয়েন্স মেডিকেল ইউনিভার্সিটি বুকস্ ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ