admin

প্রকাশিত: 7:29 PM, January 3, 2021

ওসমানীনগরে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক মানসম্মত রিসোর্ট

ওসমানীনগরে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক মানসম্মত রিসোর্ট

ওসমানীনগর প্রতিনিধি
প্রাকৃতিক মনোরম পরিবেশে অত্যাধুনিক সেবার প্রত্যয়ে এই প্রথম বেসরকারি পর্যায়ে ব্যাক্তিগত উদ্যোগে সিলেটের ওসমানীনগরে যাত্রা শুরু হতে যাচ্ছে রিসোর্ট এন্ড কমপ্লেক্স হাউজিং প্রকল্প। যাদের একখণ্ড জমি ক্রয় করে ফ্ল্যাট নির্মাণের সামর্থ্য নেই এমন মানুষদের স্থায়ী আবাসনের ব্যবস্থাসহ অত্যাধুনিক মান সম্মত সুযোগ সুবিধাসম্পন্ন তাজপুর রিসোর্ট এন্ড কমপ্লেক্স নামীয় রিসোর্টটি নির্মানের উদ্যোগ নিয়েছেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে সিলেটের ওসমানীনগরে প্রথম বারের মতো যাত্রা করতে যাচ্ছে অত্যাধুনিক রিসোর্ট এন্ড কমপ্লেক্স।রবিবার উপজেলার তাজপুর কদমতলাসহ তাজপুর হাউজিং প্রকল্প এলাকায় সিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন,আধুনিক অবকাশ স্থান হিসাবে সাজিয়ে রিসোর্টটি ভরপুর থাকবে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে। শহরের অদূরে গ্রামীন পরিবেশে আধুনিকতার ছোঁয়ায় পর্যায়ক্রমে অত্যান্ত মান সম্মত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। প্রকৃতিকে বুকে ধারণ করে রিসোর্ট ক্যাম্পাস আধুনিক অভ্যন্তর নকশা ও স্থাপত্য,শিশুদের খেলার জায়গাসহ কার রেসিংয়ের ব্যবস্থার পাশাপাশি চতুর্দিকে দৃষ্টিনন্দন শৈল্পিক রূপে সাজানো থাকবে সিলেটের ঐতিহ্যগুলো। বিভিন্ন প্রকারের গাছ-গাছালী ফল ও ফুলের বাগানসহ অত্যন্ত সুনিপুণভাবে সজ্জিত থাকবে রির্সোটটি।থাকবে সুইমিং পোল,কনফারেন্স কক্ষ,অত্যাধুনিক কটেজ, খেলার মাঠ ও পিকনিক স্পট। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে,রিসোর্টে দেশী-বিদেশি পর্যটকসহ খ্যাতিমান প্রতিষ্ঠানগুলো আয়োজন করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের। রয়েছে অল্প খরচে পল্ট ক্রয়ের মাধ্যামে স্থায়ী আবাসনের ব্যবস্থা। সুবিধাজনক জায়গায় অবস্থিত হওয়ায় রাজধানিসহ দেশের সব জেলায় যাতায়াতেরও রয়েছে সুব্যবস্থা।
বক্তব্য রাখেন,ওসমানীনগর থানার তাজপুর রিসোর্ট এন্ড কমপ্লেক্সের চেয়ারম্যান আতাউর রহমান,অফিসার ইনচার্য শ্যামল বনিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লন্ডন মহানগর যাবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, প্রকল্পের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কাজী আশরাফ হায়দার, ডাইরেক্ট মো:আফাজুর রহমান,মো:নিজাম আলী,মো:স¦চ্ছল সালিক,সেজুতি আহমেদ,ম্যানেজার,মো:রায়হান হোসেন, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো: খলিলুর রহমান সহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন,সময়ের সাথে সাথে দেশের পরিস্থিতি,পরিবেশ,প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।মানুষের রুচিও পরিবর্তন হয়েছে। দেশের জনসংখ্যা যত বাড়ছে তত নতুন নতুন সমস্যাও সৃষ্টি হচ্ছে। নগরায়নের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ায় মানুষ এখন আবার গ্রামের দিকে ঝুঁকছেন।এলাকায় এমন একটি রিসোর্ট গড়ে উঠলেও বেকারত্ব দূরীকরনসহ আবাসন সমস্যার গুরুত্বপূর্ন অবদানের পাশাপাশি দেশের অনান্য এলাকার ন্যায় প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলায়ও পর্যটকের আনাগোনা বাড়বে বলে মত প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ ভিবিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গকে নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কদ্দুছ।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ