admin
প্রকাশিত: 7:31 PM, January 3, 2021
ওসমানীনগর প্রতিনিধি
দেশ বিদেশের কমিউনিটির স্বনামখ্যাত ব্যাক্তিত্ব মরহুম আব্দুস ছালিকের রুহের মাগফেরাত কামনায় সিলেটের ওসমানীনগরের গরিব-অসহায় পারিবারের মধ্যে খাদ্য সামগ্রীসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামস্থ মরহুম আব্দুস ছালিকের নিজ বাড়িতে অনুষ্ঠিত স্বরণ সভা শেষে মরহুম আব্দুস ছালিকের পরিবারের উদ্যোগে এলাকার প্রায় তিন শতাধিক হতদ্ররিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের ডাইরেক্টর এডমিন সুপারেন্ট মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথি ছিলেনওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, তাজপুর রিসোট এন্ড কমপ্লেক্স লিমিটেডের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কাজি আশরাফ হায়দর, ডাইরেক্টর আফজুর রহমান, মো: স্বচ্চল ছালিক, উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ,লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন,সহ আরও অনেকে।সভায় বক্তারা বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সর্বদা তৎপর থেকে মৃত্যুর পূর্ব মূহূত্ব পর্যন্ত সমাজ উন্নয়নে করে গেছেন কাজ। অন্যায় ও অনাচার প্রতিরোধে অগ্রগ্রামী ভূমিকা পালনের পাশাপাশি বৃটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন মরহুম আব্দুস ছালিক। বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্য আব্দুস ছালিক ব্রিকলেইন কে বাংলা টাউনে রূপান্তরিত করা, আলতাব আলী পার্ক নামকরণ, শহীদ মিনার প্রতিষ্ঠা, বৈশাখী মেলা, লন্ডনে বাংলা ভাষা চর্চা সহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া প্রতিষ্ঠায় রেখে গেছেন গুরুত্বপূর্ন অবদান। দ্বায়িত্ব পালন করেছেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সভাপতি ও সাধারণ সম্পাদকের।বাংলাদেশের সাস্কৃতিক ও সামাজিকসহ সেবামুলক কর্মকান্ডে সক্রিয় ছিলেন তিনি। তাঁর এ মৃত্যু অপূরনীয়। তিনি ছিলেন ওসমানীনগর তথা সিলেটবাসীর গর্ব। সমাজসেবায় ও কমিউনিটির কাজে আব্দুস ছালিকের যে অবদান তা দেশ-বিদেশের কমিউনিটির লোকজন শ্রদ্ধা ভরে মনে রাখবেন বলে অভিমত প্রকাশ করেন।সভা শেষে মরহুমের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ