admin

প্রকাশিত: 3:42 PM, January 4, 2021

ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যানের মৃত্যু ফেঁসে যাচ্ছেন প্রকৌশলী ওয়াজিবুর

ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যানের মৃত্যু ফেঁসে যাচ্ছেন প্রকৌশলী ওয়াজিবুর

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় ফেঁসে যাচ্ছেন ফেঞ্চুগঞ্জের বিতর্কিত এক প্রকৌশলী। ওই নারীর সঙ্গে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমানের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা গেছে। ভাইস-চেয়ারম্যানের মৃত্যুর পর অভিযোগের তীর ওয়াজিবুরের বিরুদ্ধে। অনাকাঙ্খিত এই মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হচ্ছে। এর আগে ফেঞ্চুগঞ্জ সারকারখানার জাল কাগজ দিয়ে এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়াসহ ওয়াজিবুরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ ডিসেম্বর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা ইয়াসমীনের মৃত্যুর পর থেকে ছড়িয়ে পড়েছে নানা কাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বিষয়টি। মৃত্যুর আগে সেলিনা শারীরিক, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তার কোনো কিছু হলে তিনজনকে দায়ী উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। জানা যায়, সেলিনা ইয়াসমীন গত ২০১৯ সালের মার্চে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াজিবুরের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অভিযুক্তও স্বীকার করেছেন।
ওয়াজিবুরে বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থবাণিজ্যের অভিযোগও রয়েছে। উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে দাফতরিক কাজ করার নিয়ম ও সরকারি নির্দেশনা থাকলেও তিনি তা তোয়াক্কা না করে নিজের মতো করে করেন। নতুন রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন ও ঈদগাহ নির্মাণে সরকারি বা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত কাজে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ নিজের চাহিদা মাফিক উৎকোচ নেন। কোনো ঠিকাদার টুপাইস দিতে রাজি না হলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ।
এছাড়া তিনি বেনামে দরপত্র সংগ্রহ করে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে থাকেন এমন অভিযোগও রয়েছে। সম্প্রতি উপজেলার ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণে ঠিকাদারি এক প্রতিষ্ঠানকে ভুয়া একটি সনদপত্র দিয়ে এক কোটি তিন লাখ টাকার কাজ পাইয়ে দেন।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানিতে আবুল কালাম এন্টারপ্রাইজ কোটি টাকার প্রকল্পে কাজ করেছে বলে ওয়াজিবুর রহমান ভুয়া একটি সনদপত্র তৈরি করে তাদের কাজ পাওয়ার ব্যবস্থা করে দেন। ওয়াজিবুর স্থানীয় এমপির খাস লোক পরিচয় দিয়ে ৯ বছর ধরে ফেঞ্চুগঞ্জ উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত। তার বাড়ি পাবনা জেলায়।
অভিযোগের ব্যাপারে ওয়াজিবুর রহমান বলেন, আমি এমপি গ্রুপ করি, প্রতিপক্ষ আমার নামে কুৎসা রটাচ্ছে। আমি বদলির জন্য আবেদন করেছি, এমপি সাহেব যেতে দেননি। আমি কোনো কমিশন নেই না। মহিলা ভাইস-চেয়ারম্যানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে বলেন, তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল, পারিবারিকভাবে যাতায়াত করতাম। অন্য কোনো সম্পর্কের প্রশ্নই ওঠে না।
মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা ইয়াসমীনের চাচাতো ভাই ফয়জুল ইসলাম মুহিত বলেন, আপুর সঙ্গে ওয়াজিবুরের খুবই ভাল সম্পর্ক ছিল। আপু অসুস্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর থেকেই ওয়াজিবুরের নাম চাউর হয়ে গেছে। আমার একমাত্র ভাগিনি সেজুতির কাছে সব তথ্য আছে। সে মাকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বাভাবিক হলে তার কাছ থেকে সব তথ্য জেনে আইনানুগ ব্যবস্থা নেব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ