admin

প্রকাশিত: 6:51 PM, January 4, 2021

বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার

বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার

 

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়ীদের কল্যাণে বর্তমান সরকার ব্যাপক অবদান রাখছেন। তিনি নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গত ৩রা জানুয়ারি রোববার রাতে নগরীর তালতলাস্থ মাছিুদিঘীরপারে নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি কর্তৃক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুরুতে নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম, নাসির উদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নাসির উদ্দিন খান সিলেটের সকল পেশার ব্যবসায়ীদের কল্যাণে সরকারের পাশাপাশি সিলেট জেলা আওয়ামীলীগ পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কবির আহমদ, আলতাফ হোসেন, শহীদুল হক, সাজুওয়ান আহমদ, এনামুল হক, বাবলু আহমদ, লিটন চন্দ্র পাল, এনামূল হক এনাম, কামাল উদ্দিন, শাহীন আহমদ, সদস্য মাসুদ হোসেন খান, রূপন খান, সাজু ইবনে হান্নান খান, রফু মিয়া, শেখ জুনেদ আহমদ, মঞ্জুর আহমদ, কবির আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. বেলাল উদ্দিন, রিয়াদ আহমদ, শেখ মোহাম্মদ জুনেদ আহমদ, তানভীর হোসেন রহিম, মো. রুমেল আহমদ, জুয়েল তালুকদার, রাহেল আহমদ, ফয়জুর রহমান, মো. জাকারিয়া, শাকির মিয়া, আবুল হোসেন, হোসাইন আহমদ লস্কর, কাজী সাজু, মীর মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান আতিক, নান্নু, আহমদ, আহমদ শিহাব উদ্দিন, মো. শাবুল আহমদ, ওলিউর রহমান, এহিয়া রেজা, নেপাল দে, নাদিমুর রহমান নাদিম, রাসেল আহমদ, জুবের আহমদ, লিটন দাস, আবু বক্কর টিটু, মারুফ হোসেন, মো. শরফরাজ প্রমুখ।
এর আগে ঐদিন বাদ আসর নব গঠিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। বিজ্ঞপ্তি

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ