admin

প্রকাশিত: 8:07 PM, January 4, 2021

সিলেটে যানজট কমানোর সাফল্য দেখিয়ে পুরস্কৃত এডিসিসহ ৬৩ পুলিশ

সিলেটে যানজট কমানোর সাফল্য দেখিয়ে পুরস্কৃত এডিসিসহ ৬৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ফুটপাত দখল করে হকারদের যত্রতত্র ব্যবসার জন্য সিলেট নগরীর কেন্দ্রস্থলে যানজট লেগেই থাকত। সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে লালদীঘির পাড় এলাকার খোলা মাঠে ফুটপাতের হকারদের পুনর্বাসন উদ্যোগ নেওয়া হয় নতুন বছর সামনে রেখে। এক সপ্তাহের মাথায় নগরীর কেন্দ্রস্থলের বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এখন অনেকটাই হকারমুক্ত। সড়কেও নেই আগের মতো যানজট। নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দেওয়ার সাফল্য দেখিয়ে পুরস্কৃত হলেন একজন অতিরিক্ত উপকমিশনারসহ (এডিসি) ট্রাফিক পুলিশের ৬৩ সদস্য।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এই পুরস্কার দিয়েছে। আজ  এসএমপির ট্রাফিক বিভাগের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ পুরস্কার তুলে দেন।

হকার পুনর্বাসনে পদক্ষেপ ও সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগে নেতৃত্ব দেওয়ায় ট্রাফিক বিভাগের এডিসি জ্যোতির্ময় সরকার, সহকারী কমিশনার আবুল খায়ের ও আসিদুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এসএমপির কমিশনার। এ উদ্যোগে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ট্রাফিক পরিদর্শক মো. বদিউল আমীন চৌধুরী, নিখিল জীবন চাকমা, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মো. মুহিবুর রহমান, মো. হানিফ মিয়া, রাশেদ মামুন চৌধুরী, মো. আবদুল মুকিত, সুশান্ত নারায়ণ দে, মোহাম্মদ হাবিবুর রহমান, ১৫ জন ট্রাফিক সার্জেন্ট, ৩ জন টিএসআই, ৩ জন এটিএসআই, ২ জন নায়েক ও ২৪ জন ট্রাফিক কনস্টেবলকে পুরস্কৃত করা হয়।

এরপর ট্রাফিক বিভাগের সম্মেলনকক্ষে মাসিক কল্যাণ সভা হয়। এসএমপির উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের সভাপতিত্বে ও এডিসি জ্যোতির্ময় সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।

এসএমপির কমিশনার সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশংসনীয় ভূমিকা রাখায় ট্রাফিক বিভাগকে অভিনন্দন জানান। তিনি সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন।

ট্রাফিক বিভাগের মাঠপর্যায়ের এই কাজে নেতৃত্ব দিয়ে পুরস্কৃত এডিসি জ্যোতির্ময় সরকার প্রথম আলোকে বলেন, হকার পুনর্বাসনের পরপরই নগরীর কেন্দ্রস্থলের সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে।

ট্রাফিক বিভাগ জানায়, সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে নগরীর কেন্দ্রস্থলের ফুটপাতে পসরা সাজিয়ে বসা হকারদের তালিকা করা হয়। এরপর তাঁদের পুনর্বাসন করা হয় নগর ভবনের পেছনে লালদীঘির পাড় এলাকার খোলা মাঠে। সেখানে প্রাথমিকভাবে ৮৭০ জন হকারকে পুনর্বাসন করা হয়। এরপর সিটি করপোরেশন বন্দরবাজার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ফুটপাতে ‘হকারমুক্ত’ সাইনবোর্ড সাঁটায়। এ কার্যক্রমের পরপরই নতুন বছরের প্রথম দিন থেকে হকারমুক্ত এলাকার সড়কে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়। রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরে সিটি করপোরেশনের সঙ্গে মাঠে তৎপর রয়েছে ট্রাফিক বিভাগ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের