admin
প্রকাশিত: 3:08 PM, January 6, 2021
কমলগঞ্জ প্রতিনিধি
বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ব্যাপক উন্নয়ন হচ্ছে। অসংখ্য নতুন বিদ্যালয় স্থাপন ও বিদ্যালয় সমূহের ভবন নির্মাণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এর ছোঁয়া লেগেছে। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার বিকালে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুর ইসলাম (রেনু), পতনউষার ইউপি চেয়ারম্যান তৌফিক আহমদ বাবু, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াহজ আহমদ বুলবুল প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক মিয়া প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ