admin

প্রকাশিত: 3:10 PM, January 6, 2021

নবীগঞ্জে ছাত্রদল নেতার সভায় আওয়ামী লীগ নেতা

নবীগঞ্জে ছাত্রদল নেতার সভায় আওয়ামী লীগ নেতা

নবীগঞ্জ প্রতিনিধি
আগামী ১৬ই জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন জমে ওঠেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরের প্রাণকেন্দ্র ভিআইপি ওয়ার্ডখ্যাত ৬নং ওয়ার্ড। ছাত্রদল নেতার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর ভোট প্রার্থনায় চলছে তোলপাড়। একই ওয়ার্ডে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কাউন্সিলর জায়েদ আহমদ চৌধুরী।
ভিডিও রেকর্ড ও দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নবীগঞ্জ পৌরসভা। চরগাঁও এবং আক্রমপুর নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ড। শহরের ভিআইপি ওয়ার্ড হিসেবে এর খ্যাতি রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ওই ওয়ার্ড থেকেই নির্বাচিত হন পৌরসভার মেয়র। গত নির্বাচনেও চরগাঁও গ্রাম থেকে আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থী নির্বাচনে অংশ নেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকে অংশ নেয়া তিনবারের মেয়র অধ্যাপক তেফাজ্জল ইসলাম চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন একই গ্রামের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এবারের নির্বাচনে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। গোলাম রসুল রাহেল চৌধুরীকে নৌকা প্রতীক দেয়া হয়। আলোচিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেমের সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এনিয়ে শহর এলাকায় তোলপাড় চলছে। একই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর জায়েদ আহমদ চৌধুরী।
এ বিষয়ে কাউন্সিলর জায়েদ চৌধুরী বলেন, ছাত্রদল নেতার নির্বাচনী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অংশ নেয়া নজিরবিহীন ঘটনা। দুঃখজনক হল আয়োজিত সভায় একবারের জন্যও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেননি তিনি। এনিয়ে আওয়ামী লীগের ওপর মহলে লিখিত অভিযোগ দেয়ার কথাও জানান তিনি। এ ব্যাপারে সাইফুল জাহান চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওই ওয়ার্ডে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত সভায় অংশ গ্রহণ করে বহিস্কৃত হন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফরোজ মিয়া চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ