admin
প্রকাশিত: 3:40 PM, January 6, 2021
ছাতক প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক গানের প্রতিযোগিতা সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন পুলিশ কনস্টেবল মো.শাহেদুল হক শরিফ। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হোড়পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হকের ছেলে। পুলিশের ওই প্রতিযোগিতায় সেরা শিল্পী নির্বাচিত হওয়ায় কনস্টেবল শরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিনসহ অন্য কর্মকর্তাবৃন্দ। রাজধানী ঢাকার রাজারবাগে ডিসেম্বরে শেষ সপ্তাহে আয়োজিত বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ওই প্রতিযোগিতায় বিচারক মন্ডলী শরিফকে সেরা শিল্পী হিসেবে নির্বাচিত করেন। ওই প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে আগামী পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিবি) গান পরিবেশনের সুযোগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে লোক সংগীতের গানের চর্চা করেছেন শরিফ। প্রায় ৮ বছর পূর্বে তিনি পুলিশ কনস্টেবল বল পদে যোগদান করেন। তার পরিবারের ৩ ভাই ৫ বোনের মধ্যে সে সবার ছোট। ২০১০ইং সালে শরিফ নিজ এলাকার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পুলিশের চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে কর্মরত থেকেই ২০১৩ইং সালে চুনারুঘাট সরকারী কলেজ থেকে এইচএসসি ও ২০১৭ইং সালে হবিগঞ্জের বৃন্দবন সরকারী কলেজ থেকে বিএসএস(ডিগ্রী) লাভ করেন। পর তার পড়া-লেখার পাশাপাশি তিনি গানের চর্চাটা গেছেন নিয়মিত। মা মোছা. সুরতুন নেছার উৎসাহ পেয়ে শরিফ গানের প্রতি জোকে পড়েন।
মো. শাহেদুল হক শরিফ বলেন, সিলেটের সোবহানীঘাট এলাকার বকুলতলা সংগীত একাডেমীর ওংশমান দত্ত অঞ্জন এর কাছেই গানের মুল হাতেখড়ি। ২০১৪ই সাল থেকে তিনি নিয়মিতই গানের চর্চা করছেন। লোক সংগীত ও আধুনিক ফোক গানের প্রতি তার আকর্ষণ বেশী। বাউল সম্রাট মরহুম আব্দুল করিমের ‘বন্ধুরে কই পাবো সখিগো’ সখি আমারে বলো না’ এই গান পরিবেশন করেই আমাকে সেরা শিল্পী নির্বাচিত করা হয়।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. বিল্লাল হোসেন বলেন, পুলিশ বাহিনীতে কাজ করেও নিয়মিত সংস্কৃতিক চর্চা একটি ইতিবাচক দিক। ছাতক থানায় কর্মরত কনস্টেবল শরিফের সাফল্য আমরা অর্জনে সকলেই আনন্দিত। তার জীবনের সার্বিক সফলতা কামনা করছি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ