admin
প্রকাশিত: 4:25 PM, January 6, 2021
সিলেট নগরীর লালদিঘীর পাড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোর ঘটনায় স্বার্থান্বেষী ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে সাধারণ ডায়রী করেছেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমেদ। মঙ্গলবার ৫ জানুয়ারি সিলেট কোতোয়ালী মডেল থানায় তিনি এই সাধারণ ডায়রী করেন। যার নং ৩৭৮।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের এক ব্যবসায়ী। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেড-এর ডিলার। ঐ দিন ২টার দিকে কালাম আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে লালদিঘীরপাড়ে গিয়ে দেখতে পান সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের এক কথিত ব্যবসায়ী মাননীয় প্রধানমন্ত্রী নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানিয়েছে। এটা দেখে তাৎক্ষণিক তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হুরায়রা আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম. এ. মতিন, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ রনি, আলম আহমদ সহ স্থানীয় ব্যবসায়ী সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। আস্তে আস্তে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদি হয়ে উঠেনে স্থানীয় ব্যবসায়ীরা। এসময় কথিত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এ ঘটনায় সিলেট কোতোয়লী মডেল থানায় সাধারণ ডায়রী করেন কালাম আহমেদ। পরবর্তীতে স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড জব্দ করে নিয়ে যান।
এব্যাপারে কালাম আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দোকানের সাইনবোর্ড টানানো একটি গুরুতর অপরাধ। এ অপরাধের জন্য কথিত ঐ ব্যবসায়ীকে শাস্তি পেতে হবে। তাই তিনি প্রশাসনের কাছে কথিত ওই ব্যবসায়ীর উপর্যুক্ত শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ