editor

প্রকাশিত: 10:59 AM, September 17, 2020

সিলেট আ’লীগের কমিটি নিয়ে তোড়জোড় : আলোচনায় দুই চৌধুরী

সিলেট আ’লীগের কমিটি নিয়ে তোড়জোড় : আলোচনায় দুই চৌধুরী

সিলেট আওয়ামী লীগের কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। কে কোন পদে আসছেন তা নিয়েও সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে  ব্যাপক আলোচনা। ইতোমধ্যে কমিটিতে আসার জন্য সম্ভাব্য অনেকেই তদবির করে যাচ্ছেন কেন্দ্রে। তবে শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে সবাইকে। সবকিছু ছাড়িয়ে এবারও আলোচনায় দুই চৌধুরী।

সিলেটে আওয়ামী লীগের সম্মেলনেও আলোচনায় ছিলেন তারা। পূর্ণাঙ্গ কমিটিতেও গুরুত্বপূর্ণ সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পেতেও আলোচনায় তারা। যদিও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের হাতে, নেতাকর্মী থেকে সাধারণ মানুষের চোখে জেলা কমিটিতে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রের হাতে জমা পড়েছে সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি। এর আগে মহানগর কমিটিও পৌঁছে গেছে কেন্দ্রে। কমিটিতে কারা আসছেন, এ নিয়ে সিলেটে চলছে তুমুল আলোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্র জানায়, প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক কমিটির নেতাদের পাশাপাশি সম্পাদকীয় পদে নতুনরাও সুযোগ পাচ্ছেন। কমিটিতে জায়গা করে নেওয়া নেতাদের মধ্যে সম্পাদকীয় পদে রদবদল হতে যাচ্ছে। কিছু নতুন মুখ আসতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, সম্মেলনের পর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে চোখ সবার। গুরুত্বপূর্ণ এ পদে কে আসছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা থেমে নেই। কেননা বর্তমান সভাপতি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বয়সের ভারে ন্যুব্জ। তাই সিনিয়র সহ-সভাপতি পদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পদে আলোচনায় রয়েছেন দুই চৌধুরী। তারা হলেন— সদ্য সাবেক জেলা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য সদ্য বিদায়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অবশ্য সিনিয়র সহ-সভাপতি পদে কে আসছেন, তা দলের সভানেত্রীর ওপর নির্ভর করছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনার পর নড়েচড়ে বসেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ এ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়।

এদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে আলোচনায় থাকা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী গত কয়েকদিন পূর্বে দেশে ফিরেন। অপরদিকে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীও বসে নেই। তিনি কেন্দ্রে সময় দিচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে, মহানগর আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসার সম্ভাবনা রয়েছে বলেও দলীয় সূত্র জানায়। তবে এসব বিষয়ে দায়িত্বশীল নেতারা সরাসরি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর নগরীর আলীয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহানগরে সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১২ জন এবং জেলার সভাপতি প্রার্থী ছিলেন ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে সমঝোতার মাধ্যমে সম্মেলনে ঘোষিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি হন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হন মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খাঁনকে দায়িত্ব দেওয়া হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে