editor
প্রকাশিত: 6:01 PM, January 6, 2021
ডেস্ক রিপোট
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিলেটের প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কল্লোল আহমদ ও তার স্ত্রী মারুফা আহমদকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আজ সিআইপি’র স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উপস্থিতিতে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এর আগে গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সিআইপি হিসেবে ঘোষণা করেছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ হিসেবে ২০১৮ সালের জন্য কল্লোল আহমদকে সিআইপি হিসেবে মনোনীত করা হয়। উল্লেখিত বছরে এই ক্যাটাগরিতে তিনিই একমাত্র সিআইপি। এছাড়া কল্লোল আহমদের স্ত্রী মারুফা আহমদকে ‘বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ হিসেবে সিআইপি মনোনীত করা হয়।
কল্লোল আহমদের জন্ম ও বেড়ে ওঠা সিলেট নগরীতে। তরুণ বয়সে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আর সেখানে গিয়ে কাজ শুরু করেন বাংলাদেশি খাদ্যপণ্য নিয়ে। আমেরিকা-কানাডার চেইন শপগুলোতে দীর্ঘদিন বাংলাদেশি খাদ্যপণ্য সরবরাহ করে আসছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত শাহজালাল ব্র্যান্ড এখন যুক্তরাষ্ট্র ও কানাডায় বহুল জনপ্রিয়। দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের কথা ভুলে যাননি তিনি। তাই আমেরিকা, ইউকে, মিয়ানমারের মতো দেশেও প্রতিষ্ঠিত হয়েছে তার মালিকানাধীন প্রিমিয়াম ফুডস এর কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সৃষ্টি করেছেন হাজারও লোকের কর্মসংস্থান। এছাড়া তার প্রতিষ্ঠিত মতিন এন্ড রাজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে হাজারও ছেলেমেয়ের শিক্ষা ও আবাসনের ব্যবস্থা করছেন। এসব কাজে যোগ্য সহযাত্রী হিসেবে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তার স্ত্রী মারুফা আহমদ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ