admin

প্রকাশিত: 2:50 PM, January 7, 2021

মার্কিন গণতন্ত্রের ইতিহাস কলঙ্কিত ২০৬ বছরের রেকর্ড ভঙ্গ

মার্কিন গণতন্ত্রের ইতিহাস কলঙ্কিত ২০৬ বছরের রেকর্ড ভঙ্গ

অনলাইন ডেস্ক

সুকান্তের একটি কবিতার লাইন, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। এরপরে যাই লেখা হোক না কেন? এটুকুই থাক। সত্যিই পৃথিবী অবাক বিষ্ময়ে দেখছে কি ঘটতে চলেছে গণতন্ত্র ও আইনের সূতিকাগার মার্কিন মুল্লুকে। দুনিয়ার এ প্রান্তে যখন রাতের নীরবতা কাটছে। ওঠছে ভোরের আলো। ঠিক তখন অন্যপ্রান্তে গণতন্ত্রের স্তম্ভে চলছে দুর্বৃত্তদের কালো আঘাত।

ট্রাম্প প্রথম থেকেই এবারের নির্বাচনকে নানাভাবে বিতর্কিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এমনকি তার দল রিপাবলিকান পার্টির সকল নেতারা যখন একে একে গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করছেন, অভিনন্দিত করছেন বাইডেনকে তখনও তিনি ভেংচি কাটছেন।কোর্টে ছুটছেন। মানবেন না বলে হুমকি দিয়ে চলেছেন।
ট্রাম্প তার পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না এটা বিশ্বের তাবৎ মানুষই দেখছিল। তবু মার্কিন গণতন্ত্র বলে কথা। শত শত বছরের ইতিহাস। সারা পৃথিবীর গণতন্ত্র মূল্যায়ণ করে যে দেশ। দেশে দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যারা দূতিয়ালি করেন, চাপ অব্যাহত রাখেন। বিশ্বব্যাপী ফি বছর ইনডেক্স তৈরি করে জানান দেন, কোন দেশের কি অবস্থা? স্টেট ডিপার্টমেন্টের সেই প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হয় সর্বত্র। সেই প্রতিবেদনের ওপর বদল হয় অনেক কিছুর। অথচ কি ঘটলো সেই ঐতিহ্যবাহী গণতন্ত্রের ধারক ইউএস ক্যাপিটল হিলে। কি লেখা হবে তাদের ইনডেক্সে? প্রেসিডেন্ট জো বাইডেনকে অফিসিয়ালি ঘোষণার দিন চলল দিনভর তান্ডব। ওয়াশিংটনে কারফিউ জারি। বিক্ষোভ, ভাঙচুর, গ্রেপ্তার আর চারজন নিহতের ঘটনায় দুনিয়া থমকে গেছে। বিশ্ব নেতারাও নিন্দা জানিয়েছেন এ ঘটনার।
যে ঘটনা ২০৬ বছর রেকর্ড তছনছ করে দিয়েছে। ১৮১২ সালের জুনে বৃটিশরা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে। বৃটিশ ও তার মিত্রদের পরিচালিত এ যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’ নামে পরিচিত। যা শেষ হয়েছিল ১৮১৫ সালে। এর ঠিক ২০৬ বছর পর ট্রাম্প সমর্থকরা তছনছ করে দিল পার্লামেন্ট ভবন। সেই হামলার সঙ্গে এর তফাত হচ্ছে, এবার ঘরের শত্রু বিভীষণ হলেন। হোয়াইট হাউজের ক্ষমতার অলিন্দ থেকে বের না হতে সমর্থকদের মাঠে নামালেন। অথচ যেই মাহেন্দ্রক্ষণে ক্যাপিটল হিল ভবনে সকলে মিলিত হয়েছিলেন বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য।
সহিংসতা শেষে পুনরায় যখন সিনেট অধিবেশন শুরু হয় তখন খোদ মার্কিন আইনপ্রণেতারা দিনটিকে তাদের ইতিহাসে কালোদিন বলে আখ্যায়িত করেছেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্টের ইতিহাসে আজকের দিনটি একটি কালোদিন হিসাবে উল্লেখ থাকবে। তিনি অধিবেশনের শুরুতে আরও বলেছেন, সহিংসতা কখনও বিজয়ী হয় না। স্বাধীনতা বিজয়ী হয়। এটা এখনও জনগণের হাউজ।
রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল বলেন, তারা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করতে চেয়েছিল, তারা পারেনি, তারা পরাজিত হয়েছে।
ডেমোক্রেট সিনেটর চাক শুমার বলেছেন, ৬ই জানুয়ারিকে এখন আমরা আমেরিকার ইতিহাসের সেই অল্প কয়েকটি তারিখের সঙ্গে যুক্ত করতে পারি যেগুলো কুখ্যাত হয়ে থাকবে।
যেখানে রিপাবলিকান নেতারাই জনরায়ের পক্ষে অবস্থান নিয়েছেন সেখানে ট্রাম্প এ কি করলেন! ট্রাম্প হাঁটলেন উল্টো পথে। তিনি মার্কিন গণতন্ত্রকে কালো দিয়ে ঢেকে দিলেন। সুদীর্ঘ মার্কিন ইতিহাসকে গণতন্ত্রহীনতার পথে হাঁটতে পেরেক ঠুকে দিলেন।
তবে সব ছাপিয়ে এটাই হয়তো সত্য মার্কিন রাজনীতিকরা শেষ পর্যন্ত গণতন্ত্র এবং আইনের শাসনের পক্ষেই। আর তার প্রমাণও রেখে চলেছেন। একে একে ট্রাম্পকে ছাড়ছেন সকলেই। প্রস্তাব করা হয়েছে, ট্রাম্পকে অভিসংশনের। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়? আরও কি কি রেকর্ড অপেক্ষা করছে? মার্কিন গণতন্ত্র শিরদাঁড়া খাড়া করতে কি কি পদক্ষেপ নেয় দুনিয়ার দৃষ্টি নিবন্ধ সেখানটাতেই।

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট