editor
প্রকাশিত: 11:07 AM, September 17, 2020
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান। সিলেট মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন তিনি। কিন্তু এবারের কমিটিতে বড় পদোন্নতি পেতে যাচ্ছেন তিনি।
মহানগর আওয়ামী লীগের একটি সুত্র সিলেটভিউকে এ তথ্য জানিয়েছে। সুত্রমতে, কেন্দ্রীয় দপ্তরে মহানগর আওয়ামী লীগের যে খসড়া তালিকা জমা দেয়া হয়েছে তাতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তিনি।
গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ নেতা আজম খান দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও কখনই ছিলেন না আলোচনায়। কাউন্সিলর হিসেবে দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ড কেন্দ্রিক রাজনীতিতেই সক্রিয় ছিলেন তিনি। কিন্তু এবারের কমিটিতে বড় পদোন্নতি পাচ্ছেন সৌভাগ্যবান এই নেতা।
এরআগেও নিজের সৌভাগ্যের ফসল পেয়েছিলেন আজম খান। ওয়ান ইলিভেনের সময় সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গ্রেফতার হলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি। ওয়ান ইলিভেন সময়কাল সিলেট তথা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য কালো অধ্যায় হিসেবে বিবেচিত হলেও সেসময় ভাগ্যবান আজম খান কাউন্সিলর থেকে হয়ে যান ভারপ্রাপ্ত মেয়র। কিন্তু পরের কাউন্সিলর নির্বাচনে পরাজিত হন তিনি।
এবার আওয়ামী লীগের কমিটিতেও সৌভাগ্যবশত গুরুত্বপূর্ণ প্রখম যুগ্ম সাধারণ সম্পাদক পদটি পেতে যাচ্ছেন তিনি।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ