admin
প্রকাশিত: 3:15 PM, January 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে মাববন্ধন কর্মসুচী পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ ও খালেদুর রশীদ ঝলক।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি। এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। দিনদিন চাল, ডাল, তেল, শাকসবজি দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অবৈধ সরকার সম্পূর্ণ ব্যর্থ।
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ^াস উঠেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে পৌছেছে। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। ভোটবিহীন সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। নতুবা সিলেট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে অতীতের ন্যায় দূর্বার আন্দোলন গড়ে তুলে পদত্যাগে বাধ্য করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, আবুল খায়ের, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ডিপজল, সুমন শিকদার, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, আব্দুল হান্নান, তছির আলী, অর্পন কুমার ঘোষ, দিলাল আহমদ, সিদ্দিক আলী, মামুন আহমদ, আক্তার আলী, আবুল কালাম, দেওয়ান নিজাম খান, সাজিদুল করিম শাহিন, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, মনোয়ার হোসেন খলিল, হাসান আহমদ, নাহিদ হোসাইন, বিলাল খান, মাসুক গাজি, মখলিছ মিয়া, সাইদুর এনাম চৌধুরী লাহিন চৌধুরী, শামীম আহমদ লোকমান, আব্দুল্লাহ আল মামুন, জিএম সুমন, মইন উদ্দিন, মিসবাহ উদ্দিন, এইচ এম লিমন, দেওয়ার হোসেন প্রধান, মুমিনুর রহমান জনি, আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, ফয়েজ আহমদ সম্রাট, রাশেদ আহমদ সাদ্দাম, শহীদ আহমদ, সুমন আহমদ, মুক্তাদির আলম, শামীম আহমদ, সানিউর রহমান শায়েস্তা, আব্দুল কুদ্দুছ, মূসা মিয়া, মামুন আহমদ, ছানাউর রহমান, জাহেদ আহমদ, শাকিল আহমদ, মোবারক উদ্দিন, রাসেল আহমদ প্রমুখৃ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ