editor
প্রকাশিত: 7:27 PM, January 7, 2021
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী জেলা প্রশাসন নির্ধারিত ১০টির মধ্যে ৫টি হোটেলে উঠেছেন। এছাড়াও একজন থাকছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে।
এর মধ্যে দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৩জন, একই এলাকার হোটেল হলি গেইটে ২জন, আম্বরখানার হোটেল ব্রিটেনিয়াতে ৯জন, জেলরোডের হোটেল অনুরাগে ৭জন এবং মিরের ময়দানের হোটেল লা-রোজে ৬জন।
এছাড়াও সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১জন রয়েছেন।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। ফ্লাইটে ৩৪ জন যাত্রী থাকলেও সিলেটের ২৮জনকে নামিয়ে দেয়ার পর ৬ জন একই ফ্লাইটে ঢাকায় গেছেন।
S/H-(Rabbi-4)
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ