editor
প্রকাশিত: 6:46 PM, January 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সমন্বয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের করা পুর্ণাঙ্গ কমিটি আবারও থেমকে গেছে! অভিযোগ ওঠেছে আগের অভিযুক্তদের কমিটিতে অন্তর্ভুক্ত করেই সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি পুর্ণাঙ্গ করার।গত ৬ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এই কমিটির খসড়া তালিকা প্রস্তুত করা হয়। গত ৩১ ডিসেম্বর একই কমিটির সভায় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ও দলের বিশেষ শাখার তথ্য উপাত্তের উপর নির্ভর করে সিলেটে জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির ১২ জন চিহ্নিত দুর্ণীতিবাজ,রাজাকার পুত্র,বঙ্গবন্ধু খুনি পরিবারের সদস্য এবং বিভিন্ন অপকর্মের হোতাদের কমিটিতে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।কিন্তু ফের এই বিতর্কিতদের নিয়ে কমিটি প্রস্তুত হওয়ায় এনিয়ে দলের নেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে দলের ভিতরেশুদ্ধি অভিযান পরিচালনা করছেন সেখানে কিভবে এই আত্নঘাতী সিদ্ধান্ত নিয়া হচ্ছে।এদিকে কেন্দ্রের একটি নির্ভর যোগ্য সুত্র বলছে সিলেটের সমন্বয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখায়াত হোসেন শফিক ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের মতামত সম্পুর্ণ ভাবে উপেক্ষা করে একটি সিন্ডিকেট তাদের ব্যক্তিগত দল ভারি করার স্বার্থে বিতর্কিতদের কমিটিতে স্থান দিয়েছেন, ফলে সিলেটের দ্বায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন শফিক দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের কাছে তার হতাশার কথা জানানোর ফলে কমিটি থামকে আছে বলে গুঞ্জন ওঠেছে।সিলেটের আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত অনেকেই মনে করছেন এভাবে দল থেকে মেধাবী, ত্যাগী ও দুর্দিনের পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে কমিটি করা হলে এর সামগ্রীক প্রভাব জাতিয় রাজনীতিতেও পড়বে। পদ বঞ্চিত নেতারা দলের বৃহত্তরে স্বার্থে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হস্তক্ষেপ কামনা করছেন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের