editor
প্রকাশিত: 6:04 PM, January 9, 2021
৫৬ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের চার মিনিট পর দুপুর ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয়। খবর ওয়াশিংটন পোস্টের।জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। আরোহীদের মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। চার মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড্ডয়নের ১২ মিনিট পর নিখোঁজ হওয়া বিমানের ১৮৯ জন আরোহী নিহত হন।
{DIPU{
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট