admin
প্রকাশিত: 5:47 PM, January 10, 2021
অনলাইন ডেস্ক:
ভারতে বায়োটেকের কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। মৃত ভোপালের বাসিন্দা ৪২ বছরের দীপক মারওয়াই-এর পুত্র ভরত এবং তার পরিবারের দাবি, ভ্যাকসিন নেয়ার ফলেই তার মৃত্যু হয়েছে।
তবে কোভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষপ্রয়োগের ফলে দীপক মারওয়াই-এর মৃত্যু হয়েছে। এর সঙ্গে কোভ্যাকসিন নেয়ার কোনও সম্পর্ক নেই।তদন্ত হচ্ছে, নিহত ব্যক্তি নিজে বিষপান করেছিলেন নাকি তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল।
দেহ ব্যবচ্ছেদের রিপোর্ট আসার পর মধ্যপ্রদেশ পুলিশও বিষ তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না, যদিও তারা জানিয়েছে, তদন্ত শেষ না হওয়ার আগে এ ব্যাপারে স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়।উল্লেখ্য, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সরকারি হাসপাতালে দীপক মারওয়াই ট্রায়ালে অংশ নেন ১২ই ডিসেম্বর। একুশ ডিসেম্বর তার মৃত্যু হয়।পরিবারের লোকদের অভিযোগ, কোভ্যাকসিন নেয়ার পর তিনি নাকি প্রায়ই কাঁধের ব্যাথার কথা বলতেন।
S/H-(Rabbi-4)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট