admin

প্রকাশিত: 7:34 PM, January 11, 2021

আন্তর্জাতিক ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে নিলো বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে নিলো বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে নিয়েছে দেশটির অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয়।মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ৩২ বছর আগে ট্রাম্পকে এ ডিগ্রি দিয়েছিল ওই বিশ্ববিদ্যালয়।

গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলার দু’দিন পর শুক্রবার (৮ জানুয়ারি) লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এ সিদ্ধান্ত জানায়।

তবে, বিশ্ববিদ্যালয়টির কাছে ডিগ্রি প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি।

১৯৮৮ সালে লিহাই বিশ্ববিদ্যালয়টির এক সমাবর্তন অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে এ সম্মাননা ডিগ্রি দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিটাও এক টুইটে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তকে একটি ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। তিনি টুইটে লেখেন, ‘পাঁচ বছর যাবত আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে চাপের পর, লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি প্রত্যাহার করেছে। ’

ক্যাপিটল হিলে নজিরবিহীন ওই হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। সহিংস এ বিক্ষোভের প্রতি নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির সভাপতি জন ডি. সাইমন মন্তব্য করেন, ‘এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির ওপর সহিংস আক্রমণ। ’

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট