admin

প্রকাশিত: 7:42 PM, January 11, 2021

আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হবে : নাসির উদ্দিন

আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হবে : নাসির উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের নৌকার বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি বলেন, যারা দলীয় সভানেত্রীর নির্দেশ অমান্য করে নির্বাচন করতেছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সাথে যে সকল নেতৃবৃন্দ আজ এখানে আসেনি তাদেরও তালিকা করার জন্য তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান।

নাসির উদ্দিন উপস্থিত সবাইকে অনুরোধ করে বলেন, আগামী পৌর নির্বাচনে যদি নৌকা বিজয়ী নায় হয় তাহলে আমরা লজ্জিত হব। নৌকা হারলে প্রধানমন্ত্রী হারবেন। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটি ওয়ার্ড থেকে নৌকাকে বিজয়ী করবেন।

তিনি সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার কদমতলীস্থ নৌকা মার্কার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এডভোকেট মনসুর রশীদ।

বক্তব্য রাখেন মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসিদুর রহমান আসাই, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাবেল আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, রশেদ্র পাল, সুহেল আহমদ।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ