admin

প্রকাশিত: 8:11 PM, January 11, 2021

কানাইঘাট উপজেলার আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট উপজেলার আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি 
কানাইঘাট উপজেলার আইনশৃংখলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জির সভাতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলার উন্নয়ন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধ, লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর পরিবহন ও উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন, নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ও গুজব প্রতিরোধের উপর গুরুত্ব দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি সভায় বলেন, সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে থানা পুলিশকে জনপ্রতিনিধি সহ সবাইকে সহযোগিতা করতে হবে। লোভাছড়া পাথর কোয়ারি থেকে জব্দকৃত পাথর কেউ যাতে করে পরিবহন এবং অবৈধ ভাবে পাথর উত্তোলন করতে না পারে এই জন্য থানা পুলিশ ও লোভাছড়া ও সুরইঘাট বিজিবি ক্যাম্পের জোয়ানদের কড়া নজরদারী রাখতে হবে। সেই সাথে তিনি সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবিকে আরো কঠোর ভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন তিনি। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম বলেন আমি গত ১ জানুয়ারি কানাইঘাট থানায় যোগদান করেছি। উপজেলার সার্বিক আইন শৃংখলার উন্নয়ন সহ সবধরনের অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে ইতি মধ্যে জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সবাইকে নিয়ে ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং সভা শুরু করেছি। উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে এক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। কমিটির সদস্যরা বিশেষ করে সুরইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে মটরশুটি পাচার বন্ধ ও ভারত থেকে অবৈধ ভাবে চাল, সুপারী সহ অন্যান্য চোরাই পণ্য বন্ধে বিজিবিকে আরো তৎপর হওয়ার জন্য আহ্বান জানান। বিজিবির সুরইঘাট ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সভায় বলেন, চোরাচালান বন্ধে তারা তৎপর রয়েছেন, তারপরও কানাইঘাটের সীমান্ত এলাকা দূর্গম হওয়ায় অনেক ক্ষেত্রে চোরাচালান বন্ধ করতে পারছেন না তারা। সভায় বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন। একই দিনে উপজেলার বেশ কয়েকটি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ