admin

প্রকাশিত: 8:32 PM, January 11, 2021

ওসমানীনগরের মরহুম শাহ্ সজ্জাদ আলী মেমোরিয়াল ট্রাস্টের কম্বল বিতরণ

ওসমানীনগরের মরহুম শাহ্ সজ্জাদ আলী মেমোরিয়াল ট্রাস্টের কম্বল বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:
মানবতার কল্যানে কাজ করার প্রত্যয়ে এলাকার অসহায়দের সার্বিক সহায়তাসহ মসজিদ মাদরাসার সাহায্যে হাত প্রসারিত করে আর্ত মানবতার সংগঠনে পরিণত হয়েছে সিলেটের ওসমানীনগরের মরহুম শাহ্ সজ্জাদ আলী মেমোরিয়াল ট্রাস্ট। মানবিক ও সামাজিক কল্যাণে নিরলস প্রচেষ্ঠায় হতদরিদ্র লোকজনের পাশে থাকার ধারাবাহিকতায় ট্রাস্টের অর্থায়নে তিন শতাধিক লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে উন্নতমানের কম্বল। সোমবার উপজেলার তাজপুর ইউনিয়নের পাচঁপাড়া গ্রামে মরহুম শাহ্ সজ্জাদ আলী মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে আয়োজিত বিতরনী কার্যক্রমে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান শাহ্ জাকির আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো: রফিকুল ইসলাম। সমাজসেবী শাহ রাজু আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: আতাউর রহমান,থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক,উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সমাজসেবী শাহ্ আব্দুল খালিছ মিনার,শাহ্ দিতুন হক, যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মিনার,মুজিবুর রহমান খানঁ মোহন। শাহ্ আব্দুল কাদিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রতিষ্ঠাতা কাল থেকে এলাকার দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন মরহুম শাহ্ সজ্জাদ আলী মেমোরিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দরা। করোনার সংকট কালিন এই সময়ে ট্রাষ্টের সদস্যরা অনেকেই প্রবাসে গৃহবন্দি থেকেও নাড়ীর টানে যে ভাবে এলাকার অসহায়দের সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন তা অবশ্যই প্রশংসনীয়। হাড় কাঁপানো শীতে ট্রাস্টের পক্ষ থেকে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হচ্ছেন প্রান্তিক মানুষরা। ট্রাস্টের নেতৃবৃন্দের মতো সকল প্রবাসীরা এভাবে মানবতার সেবায় এগিয়ে এসে অসহায়দের সাহায্যে হাত বাড়িয়ে দিলে ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলামের দাবির প্রেক্ষিতে শিগ্রই এলাকার অসুস্থ মানুষের জন্য উন্নত মানের চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে জানিয়েছেন ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান শাহ্ জাকির আহমদ। অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ