admin

প্রকাশিত: 4:52 PM, January 12, 2021

কমলগঞ্জে গৃহ নির্মাণ কাজে ১৪৪ জারী

কমলগঞ্জে গৃহ নির্মাণ কাজে ১৪৪ জারী

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি গৃহ নির্মাণ কাজে ১৪৪ ধারা জারী করে নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামে।
নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর মৌজার তপশীল : জেএলনং ৬৯, খতিয়ান নং ২১৩, দাগ নং ৪৪০, মোয়াজী ২ শতক ভূমি, দাগ নং ৪৩৯ এ ৩ শতক সাইল রকম ভূমি, সাবেক খতিয়ান নং ২৩৪, দাগ নং ৪০২ ও ৪০৩ এর দক্ষিনাংশে উং দাগের ৪০২ ও ৪০৩ ভূমি দাগের ভূমি পু: মাং ইছাক গং জ: ৪৩৮ দাগ, দক্ষিণে ৪৩৭ ও ৪০৪ দাগ মাং ইছাক গং, প: ১০৫৮ দাগ সোনা উল্ল্যা মৌলভীর পরবর্তী ৪০২ দাগের মোং ২ শতক এখানে বাড়ী ও চারা রকম মোট ০৬.১৫ শতক ভূমি উপর গোপালনগর গ্রামের আ: সত্তারের স্ত্রী ১ম পক্ষ আঞ্জুমানা আরা বেগম বাদী হয়ে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ৮/২০২১ (কমল) করেন। ২য় পক্ষ গোপালনগর গ্রামের মৃত আ: করিমে সন্তান ইন্তাজ মিয়া, সুলতান মিয়া, রহিমা বেগম ও মনোয়ারা বেগম উল্লেখিত ভূমির উপর প্রবেশ না করার জন্য নোটিশে বলা হয়। উভয় পক্ষ ভূমিতে প্রবেশ না করার জন্য বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারী করে মর্মে গত ১০ জানুয়ারি নোটিশ প্রদান করেন কমলগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া।
এদিকে গোপালনগর গ্রামের সুলতান মিয়া সাংবাদিকদের জানান, আমাদের মৌরশী ভূমিতে গৃহ নির্মাণ কাজ চলছে। নিচ থেকে ভিটে মাটি পর্যন্ত কাজ শেষ। এখন হঠাৎ করে এসে পুলিশ নোটিশ প্রদান করে ১৪৪ ধারা জারী করা হয়েছে। কাজ আর করা যাবে না। সুলতান মিয়া আরো জানান, ৪০৪ দাগের নতুন ২৭৬ দাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ ৪৪০ দাগের ২৭৯ জায়গার চলমান গৃহনির্মাণ কাজ অন্যায়ভাবে পুলিশ বন্ধ করেছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে নোটিশ প্রদানকারী কমলগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া সাংবাদিকদের জানান, বাদী বিজ্ঞ আদালতে আবেদন করায় আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারী করে পুলিশ ১০ জানুয়ারি নোটিশ প্রদান করেছে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ