admin
প্রকাশিত: 4:59 PM, January 12, 2021
নিজস্ব প্রতিবেদক
বেকারত্ব দূরীকরণের পাশাপাশি সিলেট ভিউ ইনু
স্যাটেলাইট স্কুল শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে
কে.এ.জে.এস আয়োজনে সিলেট ভিউ ইনু স্যাটেলাইট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার ও বই বিতরণ ও বেকার মহিলাদের মাঝে সেলাই প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্টান মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেকা আক্তার লাকি, আনসার ভি.ডি.পি. সি ও এ এস এম এনামুল হক, বিশিষ্ট বৃক্ষরোপন এ এইচ এম মঈন উদ্দিন, প্রাক্ষণ প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন, সিটি করপোরেশনের সুপারভাইজার আব্দুল খালিক, রোমান আহমদ, স্কুল প্রতিষ্টাতা কে এ জে এস এর সভাপতি ইমতিয়াজ রহমান ইনু, স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নী বেগম, তানজুমা আক্তার সাকি, কুশিঘাট আলোকিত যুব সংস্থার প্রচার সম্পাদক গিলমান আহমদ, আমির আহমদ, প্রাক্তন ছাত্রী লিজা আক্তার, স্কুলের অভিভাবক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এনামুল খাঁন বলেন, ২০২১ সালে বই ও পুরস্কার বিতরণ ও বেকারত্ব দূরীকরণে মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। করোনা মহামারিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় সারা দেশে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌছানোর মহান উদ্যোগ বাস্তবায়ন ও সকল শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ নি:সন্দেহে গৌরবের বিষয়। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি সিলেট ভিউ ইনু স্যাটেলাইট স্কুল সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আমার বিশ্বাস একদিন এই স্কুল অনেক এগিয়ে যাবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ