admin
প্রকাশিত: 5:10 PM, January 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের পাঁচ ব্যবসায়ীকে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’র (সিআইপি) স্বীকৃতি দিয়েছে সরকার। দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় তাদেরকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই পাঁচ ব্যবসায়ীর মধ্যে এক দম্পতি এবং দুই ভাই রয়েছেন।
সিআইপি স্বীকৃতিপ্রাপ্তরা হলেন- আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, সীমার্ক গ্রুপের স্বত্বাধিকারী ও পরিচালক কামাল আহমেদ ও বিলাল আহমেদ এবং প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমদ ও তার স্ত্রী মারুফা আহমদ।
জানা গেছে, ২০১৮ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগারিতে মাহতাবুর রহমানকে সিআইপি স্বীকৃতি প্রদান করা হয়েছে। এর আগেও তিনি একাধিকবার সিআইপি মনোনীত হন। একই ক্যাটাগরিতে সিআইপির স্বীকৃতি পেয়েছেন কামাল আহমেদ ও বিলাল আহমেদ। সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই একাধিকবার সিআইপির স্বীকৃতি পান। তার সহোদর হচ্ছেন কামাল ও বিলাল। কল্লেøাল আহমদ ‘বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে এবং তার স্ত্রী মারুফা আহমদ ‘বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপির স্বীকৃতি পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি তাদের হাতে সিআইপি কার্ড, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের